স্বস্তির খবর! হরমুজ প্রণালী পারের অনুমতি পেল দুই ভারতীয় LPG জাহাজ, কাটতে পারে রান্নার গ্যাস সঙ্কট
দুইটি ভারতীয় পতাকাবাহী এলপিজি (LPG) জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান। এই তথ্য শুক্রবার ইরানের একাধিক সূত্র জানিয়েছে। এর ফলে মনে করা হচ্ছে যে, ভারতে রান্নার গ্যাসের সম্ভাব্য সঙ্কট কিছুটা হলেও কমতে পারে বলে।

জানা গিয়েছে যে, গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়েই ভারতীয় জাহাজ দু'টিকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনোরকম বিস্তারিত কিছু জানায়নি ইরান।
এর কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে ফোনে কথা হয়। ইরান এবং আমেরিকা সংঘাত শুরু হওয়ার পর এটাই দুই নেতার প্রথম আলোচনা। সেই সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আগারঘচি সঙ্গে কথা বলেন।
মোদী জানান যে, ভারতের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং জ্বালানি ও পণ্য সরবরাহ স্বাভাবিক ভাবে রাখা।
ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, হরমুজ প্রণালী পার হওয়ার ক্ষেত্রে ভারতীয় জাহাজগুলিকে সহযোগিতা করা হবে। উল্লেখ্য, ভারতের প্রায় ৫০ শতাংশ তেল আমদানি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়েই এসে থাকে।
সূত্রের খবর অনুসারে, হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে থাকা প্রায় দুই ডজন ভারতীয় জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের সাথে যোগাযোগ রাখছে ভারত।
এদিকে আবার সৌদি আরব থেকে তেল বোঝাই একটি ট্যাঙ্কার আজ হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে পৌঁছতে পারে বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications