দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা আরেক মালগাড়ির, প্রবল বিস্ফোরণ পরে জ্বলে উঠল আগুন! মৃত তিন
Train Accident: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুটি মালগাড়ির মুখোমুখি (Two Goods Trains Collide) সংঘর্ষ। সংঘাত এতটাই তীব্র ছিল সম্পূর্ণ ভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে দুটি মালগাড়িই। এমনকী ইঞ্জিনটিও বিপদজনক ভাবে একেবারে উপরের দিকে উঠে গিয়েছে বলে জানা যাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে। ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা (Train Accident) তা খতিয়ে দেখা হচ্ছে। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার পরেই ওই লাইনে সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। চরম ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের।

জানা যাচ্ছে, একটি খালি মালগাড়ি লাইনে দাঁড়িয়ে ছিল। তাৎপর্যপূর্ণ ভাবে ওই লাইনেই আরও একটি মালগাড়ি চলে আসে বলে দাবি। তাতে কয়লা ভর্তি ছিল বলে খবর। একেবারে দুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এমনকী দুর্ঘটনার পরেই কয়লা ভর্তি মালগাড়িটিতে দাউ দাউ করে আগুন লেগে যায় বলে দাবি। শুধু তাই নয়, একটি বগি আরেকটির উপর উঠে যায় বলেও খবর।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রাত সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো হয়। আগুনে সম্পূর্ণ ভাবে ভস্মীভূত ভয়ে গিয়েছে একটি ইঞ্জিন।
শুধু তাই নয়, একটি ইঞ্জিন বিপদজনক ভাবে একেবারে উপরের দিকে উঠে গিয়েছে বলেও খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে মালগাড়ির চালকেরও। এছাড়াও বেশ কয়েকজন আহত বলেও জানা যাচ্ছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলের তরফে উদ্ধারকাজ চালানো হচ্ছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, লাইনে একটি খালি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। লালমাটিয়া থেকে আসা কয়লা বোঝাই একটি থ্রু-পাস পণ্যবাহী ট্রেন সেটিকে সজোরে ধাক্কা মারে। আর তাতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কীভাবে এই লাইনে মালগাড়ি চলে আসল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে উচ্চ পর্যায়ের একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ওডিশাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। সেই রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা। একের পর এক ঘটনা ঘিরে প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications