তাঁবুতে রাখা দু'টি পুতুল! রাম মন্দির ও ভগবান রামকে নিয়ে উপহাস কর্নাটকের কংগ্রেসি মন্ত্রীর
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন নিয়ে প্রস্তুতি তুঙ্গে। সেই সময় কংগ্রেসের তরফে ফের একবার রাম মন্দির এবং ভগবান রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য সামনে এসেছে। কর্নাটকের মন্ত্রী কেএন রাজন্নার মন্তব্য এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, বিজেপি ভগবান রামের নামে মানুষকে প্রতারণা করছে। পাশাপাশি তিনি রামের বিগ্রহকে তাঁবুতে রাখা দুটি পুতুল বলে বর্ণনা করেছেন। এর দিন কয়েক আগে আরেক কংগ্রেস রামলালার মূর্তিকে তাঁবুর পুতুল বলে কটাক্ষ করেছিলেন।
বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় কর্নাটকের মন্ত্রী রাজন্না বলেছেন, রামমন্দিরের হাজার বছরের ইতিহাস রয়েছে। কিন্তু বিজেপি নির্বাচনের জন্য মন্দির তৈরি করছে। বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন তিনি। ১৯৯১ সালে বাবরি মসজিদ ভেঙে পড়ার সময় তিনি অযোধ্যায় গিয়েছিলেন বলে দাবি করেছেন। তিনি আরও বলেছেন, হিন্দুরা তাঁবুতে একটি পুতুল রেখেছিল, এবং এটিকে রাম বলেছিল। অযোধ্যার রামমন্দিরকে অন্য রাম মন্দিরের সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি বলেছেন, এটি যথেষ্ট পবিত্র নয়।

কর্নাটকের মন্ত্রী রাজন্না বলেছেন, বাড়িতে ফিরে যখন তাঁরা রামমন্দিরে যান, তখন একটি নির্দিষ্ট কম্পন অনুভব করেন। কিন্তু অযোধ্যায় তিনি তা অনুভব করেননি। এটি একটি টকিজের পুতুলের মতো ছিল। কর্নাটকের মন্ত্রী বিতর্কিত মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, তিনি ২২ জানুয়ারির পরে মন্দির পরিদর্শন করবেন।
অন্যদিকে কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তারা ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগদান করবে না। তাদের অভিযোগ অনুষ্ঠানটি ধর্মীয় না হয়ে, বিজেপি-আরএসএসের ইভেন্ট হয়ে উঠেছে।
"There are Ram temples with a history of thousands of years. But the BJP is building temples for elections. BJP is cheating people... I had gone to Ayodhya when the Babri Masjid was demolished. Later, they kept two dolls in a tent and called them Ram. Back home, when we go to a… pic.twitter.com/8OyPaGXgey
— ANI (@ANI) January 16, 2024
কংগ্রেসের তরফে বলা হয়েছে, সারা দেশে লক্ষ লক্ষ মানুষ ভগবান রামকে পুজো করেন। ধর্ম একটি ব্যক্তিগত বিষয়। কিন্তু আরএসএস ও বিজেপি দীর্ঘদিন ধরে অযোধ্যায় রামমন্দিরের নামে রাজনৈতিক প্রকল্প তৈরি করেছে। বিজেপি-আরএসএসের নেতারা অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন করছেন বলেও অভিযোগ করেছে কংগ্রেস। তারা আরও বলেছে নির্বাচনী লাভের জন্যই উদ্বোধনী অনুষ্ঠানকে এগিয়ে আনা হয়েছে। কংগ্রেসের তরফে সভাপতি সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী সম্মানের সঙ্গে রামমন্দিরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
এখানে উল্লেখ করা যেতে পারে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ২২ জানুয়ারি রাম মন্দিরের গর্ভগৃহে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে যোগ দেবেন। বারাণসীর বৈদিক পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত ২২ জানুয়ারি রাম লালা অভিষেক অনুষ্ঠানের প্রধান পুরোহিত হিসেবে আচার অনুষ্ঠান পরিচালনা করবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications