দু'দিনের রেকর্ড বৃষ্টিতে বানভাসি মুম্বই, বিপর্যস্ত সব ধরনের নাগরিক পরিষেবা

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই। বানভাসি মহানগরীতে কোথাও হাঁটু জল তো কোথাও কোমর জল জমে গিয়েছে। সঙ্গে চলছে একটানা বৃষ্টি।

সোমবার ও মঙ্গলবারের একটানা বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই। বানভাসি মহানগরীতে কোথাও হাঁটু জল তো কোথাও কোমর জল জমে গিয়েছে। সঙ্গে চলছে একটানা বৃষ্টি। পরিসংখ্যান বলছে, মাত্র ৯ ঘণ্টার বৃষ্টিতে দক্ষিণ মুম্বইয়ে এবছরের সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ বুধবার পর্যন্ত মুম্বইয়ে এমনই ভারী বর্ষা চলবে। সবমিলিয়ে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা জারি হয়েছে।

জলে ডুবে হিন্দমাতা এলাকা

জলে ডুবে হিন্দমাতা এলাকা

মুম্বইয়ের হিন্দমাতা এলাকা টানা বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে। এলাকার সমস্ত রাস্তা জলে ডুবে গিয়েছে। যান চলাচলে বিস্তর অসুবিধা হচ্ছে। সাইকেল নিয়ে বা হেঁটে চলাচল করা প্রায় বন্ধ হয়ে গিয়েছে।

সমস্যায় আমজনতা

সমস্যায় আমজনতা

একদিকে যেমন জল জমেছে তেমনই টানা বৃষ্টি চলায় মুম্বইয়ের বিভিন্ন এলাকার বাজার-দোকান পুরোপুরি বন্ধ। দোকানিরা যেমন ব্যবসা করতে পারছেন না, তেমনই সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়ে সমস্যায় পড়েছেন।

বান্দ্রা ডুবে জলের তলায়

বান্দ্রা ডুবে জলের তলায়

বান্দ্রা এলাকা প্রতিবারের বৃষ্টিতেই ডুবে যায়। এবার একটানা বৃষ্টিতেও একই অবস্থা হয়েছে। গোটা এলাকা চলে গিয়েছে জলের তলায়।

বিপর্যস্ত দক্ষিণ মুম্বই

বিপর্যস্ত দক্ষিণ মুম্বই

বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি হয়ে চলেছে। বিশেষ করে দক্ষিণ মুম্বইয়ে টানা কয়েকঘণ্টার বৃষ্টিতেই রেকর্ড পরিমাণ বর্ষণ লক্ষ্য করা গিয়েছে।

দাদর জলমগ্ন

দাদর জলমগ্ন

দাদর এলাকায় বৃষ্টি ও জমা জলের কারণ অত্যন্ত ধীরগতিতে যানবাহন চলছে। মারোল পেরিসিয়ান দরবার এলাকায় ট্রাফিক পুরোপুরি বিপর্যস্ত।

লোয়ার প্যারেল

লোয়ার প্যারেল

লোয়ার প্যারেল এলাকাও জলমগ্ন হয়ে রয়েছে। বৃষ্টির জল জমে ট্রাফিক পুরোপুরি বিপর্যস্ত। মেন লাইনে প্যারেল ও কুরলার মধ্যে রেল যোগাযোগও বন্ধ করে দিতে হয়েছে। এছাড়া ভডলা রোড ও কুরলার মধ্যেও রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ট্রাফিকের গোলমাল

ট্রাফিকের গোলমাল

ভারী বর্ষণের জেরে রবীন্দ্রনাট্য মন্দির ও প্রভাদেবী এলাকায় গাছ পড়ে গিয়েছে। যার ফলে এলাকায় জল জমার পাশাপাশি ট্রাফিক জ্যামও হয়েছে।

আবহাওয়াবিদদের সতর্কবাণী

আবহাওয়াবিদদের সতর্কবাণী

এদিন সন্ধ্যা নাগাদ মুম্বই উপকূলে জলোচ্ছ্বাস আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া দফতর থেকে সতর্কবাণী দেওয়া হয়েছে। তবে মুম্বইবাসীকে অযথা আতঙ্কিত হতে নিষেধ করেছে আবহাওয়াবিদেরা।

মুম্বই পুলিশের সতর্কবাণী

মুম্বই পুলিশের সতর্কবাণী

বিভিন্ন রাস্তায় গাছ পড়ে ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে প্রয়োজন পড়লে ট্রাফিক হেলপলাইনে যাতে ফোন করতে পারেন মানুষ সেজন্য ৮৪৫৪৯৯৯৯৯৯ নম্বরটি খোলা হয়েছে। বৃষ্টি ও জল জমা এভাবেই থাকলে ট্রাফিক আপাতত ঠিক হওয়ার বিশেষ সম্ভাবনা নেই বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+