শেষ লগ্নে দিল্লির প্রচার! পদ্ধতি বদল করে বিজেপির নতুন পন্থা

দিল্লিতে ভোটে প্রচার পৌঁছে গিয়েছে অন্তিম লগ্নে। দুদিন পরেই ভোট সেখানে। এরই মধ্যে কার্যত প্রচার পদ্ধতিতে বদল আনল বিজেপি। ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা নিয়ে একটি ভিডিও তারা টুইট করেছে।

দিল্লিতে ভোটে প্রচার পৌঁছে গিয়েছে অন্তিম লগ্নে। দুদিন পরেই ভোট সেখানে। এরই মধ্যে কার্যত প্রচার পদ্ধতিতে বদল আনল বিজেপি। ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা নিয়ে একটি ভিডিও তারা টুইট করেছে। যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বলতে শোনা যাচ্ছে, একটা গাছ যখন পড়ে, তখন পৃথিবীর মাটি কাঁপে।

রাজীব গান্ধীর বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায়

১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর দিল্লি জুড়ে শিখ বিরোধী দাঙ্গা হয়েছিল। শিখ দেহরক্ষীর গুলিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দিল্লি ও আশপাশের এলাকায় শিখ নিধন শুরু হয়ে গিয়েছিল। কমপক্ষে ৩০০০ জনের মৃত্যু হয়েছিল। দিল্লির এই শিখ নিধনে একাধিক কংগ্রেস নেতাকে
অভিযুক্ত করা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন সজ্জন কুমার, জগদীশ টাইটলার, কমলনাথ, এইচকেএল ভগত।

তৃতীয়বারের জন্য বিজেপির নির্বাচনী প্রচারে রাজীব

তৃতীয়বারের জন্য বিজেপির নির্বাচনী প্রচারে রাজীব

শুধু এবারই নয়, এনিয়ে তৃতীয়বার বিজেপির নির্বাচনী প্রচারে রাজীব গান্ধীকে টেনে আনা হল।

'একনম্বর দুর্নীতিগ্রস্ত রাজীব'

'একনম্বর দুর্নীতিগ্রস্ত রাজীব'

গত সপ্তাহের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন রাজীব গান্ধীর মৃত্যু হয়েছিল একনম্বর দুর্নীতিগ্রস্ত হিসেবে। এই মন্তব্যের সমালোচনায়
শুধু রাহুল ও প্রিয়ঙ্কাই নন সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালরাও।

'আইএনএস বিরাটে ছুটি কাটান রাজীব'

'আইএনএস বিরাটে ছুটি কাটান রাজীব'

রাজীব গান্ধী দুর্নীতিগ্রস্ত অভিযোগেই থেমে থাকেননি মোদী, দিল্লির রামলীলা ময়দানে গত বুধবার তিনি অভিযোগ করেন, যুদ্ধ জাহাজ আইএনএস বিরাটে
ছুটি কাটাতে গিয়েছিলেন রাজীব। যদিও সেই সময়ে জাহাজের দায়িত্বে থাকা ভাইস অ্যাডমিরাল বিনোদ পসরিচা এই অভিযোগ সত্যি নয় বলে জানিয়েছিলেন।

রবিবার ষষ্ঠ দফায় দিল্লির সাত আসনে নির্বাচন। ১৯৮৪ সালের দাঙ্গা বিধ্বস্ত মানুষেরা পূর্ব ও পশ্চিম দিল্লিতে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+