উত্তর প্রদেশের গোরক্ষপুরেই মুখ্যমন্ত্রী যোগীর নামে প্রতারণা, ফাঁদে বিজেপি নেত্রীও

বাঘের ঘরে ঘোগের বাসা। প্রবাদটা সবার কাছেই কমবেশি পরিচিত। কিন্তু ঘোগ বলে কোন জন্তু আমাদের জানা নেই। কিন্তু যোগীর গড় বলে পরিচিত উত্তর প্রদেশের গোরক্ষপুরে যোগীর নামে প্রতারণার অভিযোগ। এব্যাপারে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তারা হল হর্ষ চৌহান ও কেদারনাথ অগ্রহারি। তাদের কাছ থেকে জাল কাগজপত্র এবং পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হওয়া দুই ব্যক্তির তৈরি করা ভুয়ো সংগঠনের ফাঁদে পড়েছিলেন বিজেপির এক মহিলা নেত্রীও। অভিযুক্তরা নিজেদের গোরক্ষনাথ মন্দিরের কাছের বলে দাবি করে বহু মানুষকে প্রতারণা করেছে বলে অভিযোগ।

yogi adityanath

পুলিশি তদন্তে জানা গিয়েছে গাজিয়াবাদের বাসিন্দা হর্ষ চৌহান এবং মহারাজগঞ্জের বাসিন্দা কেদারনাথ পরিচয়পত্র জাল করে প্রতারণা করত। এরা যোগী কর্পোরেশন গ্রুপ অযফ ইন্ডিয়া নামে ভুয়ো সংগঠনের নামে প্রতারণা করেছে। সেখানে দেওয়া নাম ঠিকানা সবই ভুয়ো বলেই জানা গিয়েছে।

এই দুই ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে টাকা তুলত। কখনও তারা সংগঠনের সদস্যপদ পাওয়ার নামে আবার কখনও কর্মকর্তা বা কার্ড তৈরির নামে টাকা তুলত। তাদের দলে আর কোনও সদস্য যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

গোরক্ষপুরের পুলিশ সুপার কৃষ্ণকুমার বিষ্ণোই জানিয়েছেন, প্রতারণায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরা দুজন ভুয়ো সংগঠন তৈরি করে গোরক্ষনাথ মন্দির কর্তৃপক্ষকে নিজেদের কাছের বলে দাবি করে উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিল।

সংগঠনের নামের আগে যোগী নাম দিয়ে ওই দুজন মানুষকে বিভ্রান্ত করত বলেও অভিযোগ। তারা ভুয়ো সংগঠনের সদস্য করে চাঁদা তুলত। পুলিশ সুপার জানিয়েছেন, গ্যাংস্টার আইনে এই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

সম্প্রতি অভিযুক্তরা কানপুরের বাসিন্দা এক মহিলাকে নিজেদের শিকারে পরিণত করে। সেই মহিলা বিজেপির নেত্রী বলে জানা গিয়েছে। তিনি হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পেয়েছিলেন। সেখান থেকেই তিনি যোগী কর্পোরেশন গ্রুপ অফ ইন্ডিয়ায় যোগ দেন। ওই মহিলা নেত্রীকে সংগঠনের কানপুরের ইনচার্জ করার কথা বলে টাকাও নেয় অভিযুক্তরা।

ওই মহিলা নেত্রীকে সংগঠনের তরফে পরিচয়পত্র পাঠানো হয়। কিন্তু বিজেপি নেত্রী পরে জানতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। দেখা যায়, তাঁকে দেওয়া পরিচয়পত্রে গোরক্ষনাথ মন্দিরের যে ঠিকানা লেখা রয়েছে তা ভুয়ো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+