Union Budget 2024: মঙ্গলেই পূর্ণাঙ্গ বাজেট নির্মলার! সবার আগে আপডেট জানুন dailyhunt-এ
Union Budget 2024: তৃতীয় মোদী সরকারের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আগামী ২৩ জুলাই সংসদে সেই বাজেট পেশ করবেন। সংবিধান অনুযায়ী, প্রত্যেক বছর ১ লা ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়। তবে এবার লোকসভা নির্বাচনের জন্য ১লা ফেব্রুয়ারি পুর্নাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি।
অন্তর্বর্তী বাজেট (Union Budget 2024) পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মানুষের রায়ে দিল্লির মসনদে ফের একবার নরেন্দ্র মোদী সরকার। সরকার গঠনের পরেই পেশ হতে চলেছে বাজেট। আর তাই বাজেট ঘিরে ক্রমশ চড়ছে প্রত্যাশার পারদ। মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে প্রবল চাপের মুখে আম-আদমি।

সমস্ত কিছুর দাম আকাশছোঁয়া। এই অবস্থায় এবারের বাজেট খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে, প্রবল চাপের মুখে এবার একাধিক ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
প্রত্যেক বছরই বাজেটের সব আপডেট সরাসরি দেখা যায় ডেইলিহান্টে (Dailyhunt)। এবারও তার অন্যথা হবে না। এই অ্যাপে এবারও পাওয়া যাবে বাজেটের সমস্ত রিয়েল টাইম আপডেট থেকে বিশ্লেষণ। এমনকী লাইভ বাজেট শোনারও সুযোগ থাকছে। ফলে তা জানতে এবং দেখতে নজর রাখতে হবে ডেইলিহান্ট অ্যাপে। এখনও যদি ফোনে ডাউনলোড না থাকেন, তাহলে এখনই গুগল স্টোর থেকে ডাউনলোড করুন এই অ্যাপ।
না হলে, বাজেটের যাবতীয় খবর সবার আগে জানতে এই লিঙ্কে ক্লিক করুন। বলে রাখা প্রয়োজন, ২২ জুলাই থেকে শুরু হবে এবারের বাজেট অধিবেশন। যা চলবে আগামী ১২ অগাস্ট পর্যন্ত। অর্থমন্ত্রী হিসাবে এবার সপ্তম বারের জন্য বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। যা রেকর্ড বলছেন বিশ্লেষকরা।
অর্থমন্ত্রী হিসাবে সবথেকে বেশিবার ইউনিয়ন বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন। এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক বার কেন্দ্রীয় বাজেট পেশ করার রেকর্ড রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের নামে। উনি ছয়বার বাজেট পেশ করেছেন। সেই রেকর্ডকেও ছাপিয়ে যাবেন নির্মলা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications