পর্যুদস্ত বিজেপি! তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী শপথ বৃহস্পতিবার

তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সভাপতি কে চন্দ্রশেখর রাও বৃহস্পতিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার। রাজ্যের বিধানসভা নির্বাচনে ১১৯ টি আসনের মধ্যে ৮৮ টিতে জয়লাভ

তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সভাপতি কে চন্দ্রশেখর রাও বৃহস্পতিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার। রাজ্যের বিধানসভা নির্বাচনে ১১৯ টি আসনের মধ্যে ৮৮ টিতে জয়লাভ করেছে টিআরএস।

পর্যুদস্ত বিজেপি! তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী শপথ বৃহস্পতিবার

কে চন্দ্রশেখর রাও সাধারণের কাছে কেসিআর নামেই পরিচিত। গাজেওয়াল কেন্দ্র থেকে ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। মন্ত্রিসভার সদস্য তথা টিআরএস প্রার্থী তালাসানি শ্রীনিবাস যাদব সনাথনগর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৩০,২১৭ ভোটে। কেসিআর-এর ছেলে কেটি রামা রাও সিরসিলা কেন্দ্র থেকে ৮৯,৯০৯ ভোটে জয়ী হয়েছেন।

কংগ্রেস ও টিডিপির জোট প্রজাকূটামি ২১ টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিজেপি জিততে পেরেছে মাত্র একটি আসন। এআইএমআইএম জিতেছে সাতটি আসনে। সাতটি আসনই হায়দরাবাদের। ৭ ডিসেম্বরের নির্বাচনে তেলেঙ্গানায় ভোট পড়েএছিল ৭৩.২ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+