Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তেলাঙ্গানায় মুখ্যমন্ত্রী পদে শপথ কেসিআর-এর, শুরু নতুন পথ চলা

তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও।

তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও। এদিন দুপুর ১টা ৩৪ মিনিটে শুভ সময় দেখে তিনি শপথ নিয়েছেন। এই নিয়ে দ্বিতীয়বার তিনি মুখ্যমন্ত্রী হলেন। দল জেতার পরে বুধবার টিআরএস-এর সভায় সর্বসম্মতিক্রমে কেসিআর-কে নেতা হিসাবে বেছে নেওয়া হয়। তারপর এদিন তিনি শপথ নিলেন।

তেলাঙ্গানায় মুখ্যমন্ত্রী পদে শপথ কেসিআর-এর, শুরু নতুন পথ চলা

এদিন রাজ্যপাল ইএসএল নরসীমার উপস্থিতিতে রাজভবনে কেসিআর শপথ নেন। বাকী মন্ত্রীরা একে একে পরে শপথ নেবেন।

তেলাঙ্গানায় কংগ্রেস-টিডিপির মহাজোট ও অন্যদিকে বিজেপিকে সামলে টিআরএস ব্যাপক ব্যবধানে জিতেছে। ১১৯টি আসনের মধ্যে ৮৮টিতে টিআরএস জিতেছে। কংগ্রেস জোট জিতেছে ১৯টি আসনে। বিজেপি পেয়েছে ১টি আসন।

ভোট শতাংশের বিচারেও টিআরএস সকলকে ছাপিয়ে গিয়েছে। পেয়েছে ৪৬.৯ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে ২৮.৪ শতাংশ ভোট। তৃতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছে ৭ শতাংশ ভোট। এছাড়া এরাজ্যে ফরওয়ার্ড ব্লক ১টি আসন জিতেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+