মুখ্যমন্ত্রী হিসাবে বিপুল জয় মানিকের, আগরতলায় সুদীপ খাতা খুলতেই চাঙ্গা কংগ্রেস
ত্রিপুরায় উপনির্বাচনে বড় জয় মানিক সাহা'র। গত বৃহস্পতিবার সে রাজ্যের একাধিক কেন্দ্রে উপ নির্বাচন হয়। ভোট হয় টাউন বারদোয়ালি, আগরতলা সহ একাধিক কেন্দ্রে। আর এই ভোট ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরা।
ত্রিপুরায় উপনির্বাচনে বড় জয় মানিক সাহা'র। Town Bardowali থেকে জয় পেয়েছেন তিনি। তবে রাজধানী আগরতলাতে বড় ধাক্কা বিজেপি'র। সেখানে খাতা খুলল কংগ্রেস। বিপুল ভোটে এই কেন্দ্র থেকে জয় পেলেন প্রাক্তন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। গত মাসখানেক বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন। এবার কংগ্রেসে'র হয়েই আগরতলাতে প্রার্থী হন সুদীপ রায় বর্মন। আর সেখানে দাঁড়িয়েই বড় ধাক্কা বিজেপিকে।

অন্যদিকে সুরমা এবং যুবরাজনগরে বিপুল ভোটে এগিয়ে তৃণমূল।
বছর ঘুরলেই ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদে রদবদল করেছে বিজেপি'র কেন্দ্রীয় নেতৃত্ব। বিপ্লব দেব সরকারকে সরিয়ে মানিক সাহাকে গুরু দায়িত্ব দেওয়া হয়। বলে রাখা প্রয়োজন, বিধানসভা নির্বাচনের আগেই ত্রিপুরার চার কেন্দ্রের উপনির্বাচন ছিল বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট। অন্যদিকে তৃণমূলের কাছেও ছিল এই ভোট বড় পরীক্ষা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে চার কেন্দ্রেই তৃণমূল একেবারে চতুর্থ স্থানে রয়েছে। দ্বিতীয়স্থানে কংগ্রেস এবং থার্ড পজিশনে বামেরা রয়েছে।
Tripura CM & BJP leader Manik Saha wins from Town Bardowali Assembly constituency in the recently held by-polls. pic.twitter.com/5bWElc9sfA
— ANI (@ANI) June 26, 2022
যদিও ইতিমধ্যে বিরোধীরা সন্ত্রাস নিয়ে সরব হয়েছেন। বিরোধীদের দাবি, ভোটের দিন শাসকদল আশ্রিত গুন্ডারা দাপিয়ে বেরিয়েছে। কাউকে ভোট দিতে দেওয়া হয়নি। মানুষকে ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ। এমনকি ভোটের নামে প্রহসন হয়েছে বলেও দাবি। যদিও শাসকদলের তরফে এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাশাপাশি বিজেপির দাবি, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কিন্তু শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে। আর সেটাই এদিন প্রমাণ হচ্ছে বলে দাবি।
যদিও খদ মুখ্যমন্ত্রী'র কেন্দ্র Town Bardowali -তে ভোটের দিন উত্তপ্ত হয়ে উঠে। দফায় দফায় সংঘর্ষে রক্তাত্ব পর্যন্ত হন বিরোধী দলের নেতা-কর্মীরা। আর সেই কেন্দ্রেই এদিন বিপুল ভোটে জয় মানিক সাহার। কমিশন সূত্রে জানা যাচ্ছে, ১৭ হাজার ১৮১ টি ভোটে জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আগরতলাতে বিজেপি প্রার্থীকে ৩ হাজার ১৬৬ ভোটে হারিয়েছেন কংগ্রেসের সুদীপ রাম বর্মন। বাকি দুই কেন্দ্রে বিজেপি'র জয় শুধু সময়ের অপেক্ষা।
তবে আগরতলাতে ফের কংগ্রেস খাতা খুলতেই কর্মীরা বলছেন, ফের একবার ত্রিপুরা সুদীপ ম্যাজিক দেখার জন্যে তৈরি হচ্ছে। শুধু তাই নয়, নতুন করে অক্সিজেন পেতে শুরু করেছে সে রাজ্যের কংগ্রেস নেতা-কর্মীরাও। তবে তৃণমূলের চার নম্বরে নেমে যাওয়া প্রসঙ্গে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
তবে কর্মীদের দাবি, মানুষ তাঁদের সঙ্গে আছে। সন্ত্রাস না হলে দল ভালো ফল করত। তবে লড়াই জারি থাকবে বলেও জানিয়েছেন কর্মীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications