পাল্টা চাল মমতার দলের! রাষ্ট্রপতির দরবারে 'এমনই' অভিযোগ
এবার বিরোধীদের বিরুদ্ধেই রাজ্যে অশান্তি ছড়ানোর অভিযোগ তৃণমূলের। অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্বারস্থ হন তৃণমূল সাংসদরা।
এবার বিরোধীদের বিরুদ্ধেই রাজ্যে অশান্তি ছড়ানোর অভিযোগ তৃণমূলের। অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্বারস্থ হন তৃণমূল সাংসদরা।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিকে পাল্টা চাপ দিতে উদ্যত তৃণমূল। রাজ্যে তৃণমূল নয়, হিংসা চালাচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এমনটাই অভিযোগ জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ও ব্রায়েনের মতো সাংসদরা। শুধু তাই নয়, রাষ্ট্রপতি দরবারে কয়েকটি পরিবারকে নিয়ে হাজির করেছেন তৃণমূল সাংসদরা।
গত সপ্তাহেই দিল্লিতে দরবার করেছিল রাজ্য বিজেপি। হিংসায় আহত প্রায় ৩০ জনকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উপ রাষ্ট্রপতি ও রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন মুকুল রায়, রাহুল সিনহারা। সঙ্গে ছিল একাধিক হামলার ছবি। দিল্লির রাজপথে বিক্ষোভও দেখান তাঁরা।
বৃহস্পতিবার তৃণমূলের রাষ্ট্রপতির দরবারে যাওয়া এই ঘটনারই পাল্টা বলেই বলছেন রাজনীতিবিদদের একাংশ।
রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই অশান্তি-হিংসা লেগে রয়েছে। বহু প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি। এমনকী মনোনয়নের বাড়তি দিন ধার্য করেও বিরোধীরা প্রার্থী দিতে পারেননি। শাসকের সন্ত্রাসে আহত হয়েছেন নেতা-নেত্রী, কর্মী সমর্থকরা। ভোট-রাজনীতির বলি হয়েছেন অনেক কর্মী।
যদিও রাজ্যের পরিস্থিতি যে এতটা খারাপ নয়, রাষ্ট্রপতির কাছে সেই দাবি করেছে তৃণমূল। বিরোধীরা মিলিতভাবে তৃণমূলের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ তৃণমূল সাংসদদের।












Click it and Unblock the Notifications