আন্দামান-নিকোবর ও সিকিমের প্রার্থী ঘোষণা তৃণমূলের

সিকিম থেকে তৃণমূলের টিকিটে দাঁড়াচ্ছেন নকুল দাস রাই। সিকিম বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক তিনি। অন্যদিকে আন্দামন নিকোবর দ্বীপপুঞ্জ থেকে দাঁড়াচ্ছেন অনিতা ভক্ত (মন্ডল)।
এদিন মুকুলবাবু জানান, একটি দুর্ঘটনার ফলে রানাঘাটের প্রার্থী সৌগত বর্মন আসন্ন লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সেই জায়গায় রানাঘাটের আসনে তাপস মণ্ডলকে দাঁড় করাবে তৃণমূল। তিনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহয়োগী অধ্যাপক ও রিডার।
অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রও বদল হয়েছে বলে এদিন মুকুল রায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্রের বদলে নয়াদিল্লি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বজিৎ। তবে কী কারণে বিশ্বজিতের লোকসভা কেন্দ্রের পরিবর্তন হল সে বিষয়ে জানাননি মুকুল রায়।












Click it and Unblock the Notifications