Vande Sadharan Express: ট্রায়াল রান শুরু হচ্ছে বন্দে সাধারণ এক্সপ্রেসের! রইল প্রথম ঝলক
Vande Sadharan Express: ভারতীয় রেলপথে কার্যত বিপ্লব এনেছে বন্দে ভারত! এখনও পর্যন্ত ৩৪ টি রুটে শুরু পরিষেবা দিচ্ছে এই ট্রেন। আগামী লোকসভা নির্বাচনের আগে আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত ট্রেনের পরিষেবা শুরু হবে।
কিন্তু ডিসেম্বরের মধ্যে বন্দে ভারতের আরও দুটি সংস্করণ প্রকাশ্যে আসতে পারে। রেল ট্র্যাকে ছুটবে আমআদমি নন এসি ভার্সন Vande Sadharan Express। কেমন হবে সেই ট্রেন দেখতে?

- Vande Sadharan Express: ননএসি ট্রেন
বন্দে এক্সপ্রেসে প্রত্যেকটি কোচই এসি! ফলে টিকিটের দামও অনেক বেশি। ইচ্ছা থাকলেও বন্দে ভারতের মতো দামী ট্রেনে চড়তে পারেন না বহু মানুষই। আর তাঁদের কথা ভেবেই Vande Sadharan Express নিয়ে আসতে চলেছে মোদী সরকার। এই ট্রেনে সেমি বুলেটের সবরকম সুবিধাই পাওয়া যাবে। কিন্ত্য ট্রেন হবে নন এসি। আর তাই এই ট্রেনকে Non AC Push Pull Train-ও বলা হচ্ছে।
এই ট্রেনের সামনে এবং পিছনে ইঞ্জিন লাগানো রয়েছে। ফলে যে কোনও জায়গা থেকেই এই ট্রেন গতি তুলতে সক্ষম। চলতি মাসের শেষেই সম্ভবত Vande Sadharan Express এর ট্রায়াল রান শুরু হয়ে যাবে। তবে বাণিজ্যিক ভাবে রেল ট্র্যাকে ছুটবে আগামী ডিসেম্বর নাগাদ। এমনটাই খবর।
- Vande Sadharan Express: আছে ২২ টি কোচ
চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারিতে (ICF, Chennai) এই ট্রেনের নির্মান শুরু হয়েছে। এই ট্রেনের সেট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। যেখানে ২২টি কোচ থাকবে বলে খবর। দুটি দিকেই থাকবে লোকোমোটিভ। ১২ বগির স্লিপার কোচ, ৮ টি জেনারেল কামড়া এবং দুটি গার্ডের জন্যে বগি থাকবে। Vande Sadharan Express এর দুটি ইঞ্জিন তৈরি করা হয়েছে বাংলার চিত্তরঞ্জন লোকোমোটিভ (CLW) কারখানাতে।
- Vande Sadharan Express: লুক ভাইরাল
Vande Sadharan Express এর নির্মাণ প্রায় শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেনের একাধিক ইঞ্জিন। একেবারে অন্য একটি রঙের তৈরি হয়েছে এই ট্রেন। Indian Tech & Infra এর বলে একটি সোশ্যাল মিডিয়ায় Vande Sadharan Express এর একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রইল সেই ভিডিও-
🚨 Vande Sadharan interiors.pic.twitter.com/9fxn08OFRG
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 23, 2023
উল্লেখ্য, Vande Sadharan Express কোন রুটে চলবে তা এখনও স্পষ্ট নয়। তবে বাংলা সহ বেশ কয়েকটি রাজ্য এই ট্রেন পাবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications