শিয়রে তৃতীয় ঢেউ, আতঙ্কের আবহেই দেশজুড়ে শুরু হয়ে গেল শিশুদের শরীরে কোভ্যাক্সিনের ট্রায়াল
শিয়রে তৃতীয় ঢেউ, আতঙ্কের আবহেই দেশজুড়ে শুরু হয়ে গেল শিশুদের শরীরে কোভ্যাক্সিনের ট্রায়াল
কয়েকদিন আগেই ১৮ বছরের নীচের শিশুদের উপর কোভ্যাক্সিনের ট্রায়ালের জন্য অনুমতি পায় ভারত বায়োটেক। মূলত ২ থেকে ১৮ বছর বয়সীদের উপরে কোভ্যাক্সিনের ট্রায়ালে ভারত বায়োটেক-কে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। অবশেষে বৃহঃষ্পতিবার থেকে পাটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমসে শুরু হয়ে গেল এই ট্রায়াল।

আশা দেখাচ্ছে কোভ্যাক্সিন
এদিকে ভারতে করোনা দমনে শুরু থেকেই আশা যোগাচ্ছে ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের যৌথ উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিন। এমনকী টিকাকরণ শুরু সময় এই টিকা নিয়ে একাধিক উদ্বেগ দানা বাঁধলেও। প্রাপ্তবয়ষ্কদের শরীরে করোনা ঠেকাতে বর্তমানে এই টিকার জুড়ি মেলা ভার বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ট্রায়াল শুরু করে দিল ভারত বায়োটেক
যদিও এর আগে ১২ বছরের ঊর্ধ্বে কোভ্যাক্সিন দেওয়ার ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেক। কিন্তু প্রতিষেধক নিয়ে আসার আগে দীর্ঘদিন ধরেই শিশুদের উপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চেয়ে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল-এর কাছে দরবার করেছিল ভারত বায়োটেক। তাতেই সম্প্রতি সায় দেয় কেন্দ্র সরকার। সবকিছু সঠিক ভাবে চললে শীঘ্রই ন্যূনতম ২ বছর বয়সি শিশুদেরও কোভ্যাক্সিন প্রতিষেধকের ডোজ দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

ভয় ধরাচ্ছে তৃতীয় পর্বের সংক্রমণের আশঙ্কা
এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের রাশ বর্তমানে খানিক হালকা হলেও ভয় ধরাচ্ছে তৃতীয় পর্বের সংক্রমণের আশঙ্কা। এই এই পর্বে সর্বাধিক শিশুদেরই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমতাবস্থায় ট্রায়াল সফল হলে শিশুদের শরীরে করোনা দমনে যে এই টিকা বড়সড় ভূমিকা নেবে তা আর বলার অপেক্ষা রাখে না।

কোথায় কোথায় চলবে ট্রায়াল ?
সূত্রের খবর, দিল্লি এবং পাটনার এইমস, নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে শিশু ও কিশোরদের ওপর এই ট্রায়াল চলবে। মোট ৫২৫ জনের ওপর প্রয়োগ করা হবে বলেও জানা যাচ্ছে। শুরুতে কোভ্যাক্সিন নিয়ে কিছু জটিলতা, এমনকী পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা সামনে এলেও বর্তমানে সেই জাতীয় আর কোনও অভিযোগ উঠে আসছে না। তবে শিশুদের শরীরে এই টিকার প্রভাব কেমন হবে তা নিয়ে জোর জল্পনা চলছে স্বাস্থ্য মহলের অন্দরেও।












Click it and Unblock the Notifications