ফোনে কথা বললে পুলকার চালকদের লাইসেন্স বাতিল করবে রাজ্য পরিবহন দপ্তর
ফোনে কথা বললে পুলকার চালকদের লাইসেন্স বাতিল করবে রাজ্য পরিবহন দপ্তর
এবার থেকে ফোনে কথা বললে কারপুলের চালকদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। রাজ্য পরিবহন দপ্তর জানিয়েছে যে গাড়িতে স্কুলের শিশুদের নিয়ে যাওয়ার সময় চালকরা যদি ফোনে কথা বলেন, তবে তাঁদের লাইসেন্স বাতিল করা হবে। এমনই কড়া নির্দেশিকা চালু করা হয়েছে।

সোমবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি লক্ষ্য করেন যে গাড়িতে ভর্তি ছোট ছোট শিশুদের নিয়ে কারপুলের চালক ফোনে কথা বলছেন। এরপরই নড়েচড়ে বসে পরিবহন দপ্তর। সরকারি সূত্রে জানা গিয়েছে, ফোর্ট উইলিয়ামের কাছে পুলকার চালক ইন্দ্রনাথ তালুকদারের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়, কারণ তিনি ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। রাজ্য পরিবহন দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, 'পরিবহন ডিরেক্টরেটের এনফোর্সেমন্ট শাখা লাইসেন্স বাতিল করেছে।’ ফোনে কথা বলার জন্য পুলকারের চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলের উদ্যোগ এই প্রথমবার কলকাতায় নেওয়া হল।
১৯৮৮ সালের মোটর ভেহিকলস আইনের ১৮৪ ধারা অনুযায়ী, যে গাড়ি চালাচ্ছে যদি তা জনগণের জন্য বিপজ্জনক হয় তবে তাকে গাফিলতির জন্য দায়ি করা হবে। সেই কারণেই মোটর ভেহিকলসের পক্ষ থেকে গাড়ি চালাতে চালাতে ফোনের বিভিন্ন ব্যবহারের ওফর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেগুলি হল ফোন হাতে নিয়ে কথা বলা, ফোন না নিয়ে অন্যভাবে বা ব্লুটুথের মাধ্যমে কথা বলা, মেসেজ করা, ফটো নেওয়া, গেম খেলা, ভিডিও বানানো এবং গান শোনার ওপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর মোটর ভেহিকলস সংশোধীত আইন সারা দেশে বাস্তবায়িত হয়। এই নতুন আইনটি সড়ক দুর্ঘটনা রোধে অনেক অপরাধের জন্য জরিমানা বাড়িয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications