ফোনে ট্রেনের টিকিট বৈধ নয়! এবার থেকে এই ধরণের টিকিট বাধ্যতামূলক, কী জানাল ভারতীয় রেল?
ডিজিটাল জালিয়াতি ঠেকাতে এবার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার থেকে শুধুমাত্র মোবাইলে টিকিট দেখালে তা বৈধ বলে ধরা হবে না। যাত্রীদের নিজেদের সঙ্গে অবশ্যই টিকিটের একটি প্রিন্ট কপি রাখতে হবে। এরকমই নতুন নিয়ম চালু করল রেল কর্তৃপক্ষ।

রেলের আধিকারিকদের মতে, এখনকার সময়ে প্রযুক্তির অপব্যবহার করে নকল টিকিট তৈরির ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই (AI) ব্যবহার করে এমন টিকিট বানানো হচ্ছে, যেগুলি দেখতে একদমই আসল টিকিটের মতো। ফলে নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সম্প্রতি জয়পুর রুটে এমনই একটি ঘটনা সামনে এসেছে। টিকিট চেকিং করার সময় কয়েকজন ছাত্র মোবাইলে আনরিজার্ভড টিকিট দেখায়। প্রথম নজরে টিকিট গুলি আসল মনে হয়। তারপর কিউআর কোড স্ক্যান হয় ,যাত্রার তথ্য এবং ভাড়াও মিলে যায়। কিন্তু পরে খুঁটিয়ে যাচাই করতেই ধরা পড়ে আসল রহস্য। ওই টিকিটগুলি এআই (AI) দিয়ে বানানো নকল টিকিট।
এই ধরনের প্রতারণা রুখতেই রেল সিদ্ধান্ত নিয়েছে যে, UTS অ্যাপ, ATVM বা টিকিট কাউন্টার থেকে কাটা আনরিজার্ভড টিকিট হলে তার একটি প্রিন্ট কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক। তবে এই নিয়ম ই-টিকিট বা MT-CUT টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
রেল সূত্রে জানানো হয়েছে যে, আধুনিক প্রযুক্তির যুগে টিকিট ব্যবস্থার স্বচ্ছতা এবং নিরাপত্তা বজায় রাখার জন্যেই এই কড়া পদক্ষেপ। যাত্রীদের অনুরোধ করা হয়েছে যে, নতুন নিয়মগুলি মেনে যাত্রা করার জন্য, যাতে অপ্রয়োজনীয় কোনও ঝামেলায় পড়তে না হয়।












Click it and Unblock the Notifications