Starlink: বাজার বুঝতে ৫ বছর সময়, স্টারলিঙ্কের ২০ বছরের অনুরোধ মানবে না ট্রাই! কোন পথে এগোচ্ছে মোদী সরকার?

Starlink: ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-ই স্টারলিঙ্ক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভারতে কয়েকধাপ এগিয়েছে। দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে এই সংস্থা। এদিকে বড় ঘোষণা ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা তথা TRAI-এর।

বৃহস্পতিবার ট্রাই জানিয়ে দিল, প্রাথমিকভাবে ভারতের বাজার বুঝতে স্যাটেলাইট ব্রডব্যান্ড স্পেকট্রামগুলিকে ৫ বছরের সময় দেওয়া হবে। যদিও সেই সীমা ২০ বছরের জন্য করার দাবি জানিয়েছিল স্টারলিঙ্ক। স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে একগুচ্ছ পরামর্শ দিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।

stralink

স্যাটেলাইট স্পেকট্রামের দাম নির্ধারণ-সহ নানা বিষয়ে কেন্দ্রকে রিপোর্ট দেবে ট্রাই। চলতি সপ্তাহেই ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন ইলন মাস্ক। যার ফলে আম্বানির রিল্যায়ান্স স্টোরে এবার থেকে স্টারলিঙ্কের ডিভাইস বিক্রি করা যাবে। অতএব, ভারতের বাজারের সিংহভাগে ক্রেতাদের নাগালে পৌঁছবে স্টারলিঙ্কের ডিভাইস।

আম্বানিদের সঙ্গে বরাবরের প্রতিদ্বন্দ্বিতা ছিল স্টারলিঙ্কের। নয়াদিল্লিতে আম্বানির টেলিকম সংস্থার বিরুদ্ধে স্পেকট্রাম নিলামের সময় মাস্কের পছন্দ অনুযায়ী বরাদ্দ না করার অভিযোগ উঠেছিল। কেন্দ্রকে ২০ বছরের জন্য স্পেকট্রাম বরাদ্দের অনুরোধ করে এসেছে স্টারলিঙ্ক।

একইসঙ্গে যাতে সুবিধাজনক দামে তা দেওয়া হয়, তার জন্য বারবার কেন্দ্রকে বলে এসেছেন মাস্ক। যদিও ট্রাইয়ের তরফে তা ৫ বছর করার কথা ঘোষণা করা হল। আম্বানির রিল্যায়ান্সের মতোই স্টারলিঙ্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এয়ারটেলও।

এয়ারটেল ও জিয়োর সঙ্গে চুক্তি স্বাক্ষর হলেও স্টারলিঙ্ক ভারতে পরিষেবা প্রদানের অনুমোদন পাবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। রাজনৈতিক চাপানউতোর তো রয়েছেই, তবে স্টারলিঙ্ককে অনুমোদন দেওয়ার আগে একগুচ্ছ নির্দেশিকা চাপাতে পারে কেন্দ্র।

জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। আর এবার ইলন মাস্কের স্যাটেলাইট পরিষেবা যাতে ভারতের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, তার জন্য স্টারলিঙ্ককেই নজরদারি করতে হবে বলে জানিয়েছে মোদী সরকার। এমনকী, সূত্রের খবর স্টারলিঙ্ককে ভারতে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরির কথাও বলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+