পর্যটকের জোয়ারে ভাসছে এই পার্বত্য রাজ্য, কোভিড বিধি না মানলে ফের লকডাউনের হুঁশিয়ারি
পর্যটকের জোয়ারে ভাসছে এই পার্বত্য রাজ্য, কোভিড বিধি না মানলে ফের লকডাউনের হুঁশিয়ারি
বর্তমানে ভারতে চল্লিশ হাজারের আশেপাসে ঘোরাফেরা করছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কোভিড গ্রাফ নামতে শুরু করায় আনলক পর্ব শুরু হয়ে গিয়েছে প্রায় প্রতি রাজ্যেই। এমতাবস্থায় করোনাকালীন বন্দিদশা কাটিয়ে হাফ ছেড়ে বাঁচতে ফের ভ্রমণের টানে ঘর ছাড়ছেন আম-আদমিরা। ভিড় হচ্ছে পাহাড়ে। পরিসংখ্যান বলছে কোভিডের বিধিনিষেধ লঘু হতেই কার্যত পর্যটকের স্রোত নেমেছে হিমাচলপ্রদেশে।

গত একমাসে এই পার্বত্য রাজ্যে ভিড় করেছেন ৬ থেকে ৭ লক্ষ পর্যটক। ভিড় বাড়ছে হিল স্টেশনগুলিতে। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। বেশিরভাগ পর্যটকের বিরুদ্ধেই যথাযথা ভাবে কোভিড বিধি পালন না করা অভিযোগ রয়েছে। এমনকী মানা হচ্ছে না শারীরিক দূরত্ব বিধিও। আর তাতেই নতুন করে বাড়ছে আতঙ্ক। এই অবস্থা চলতে থাকলে ফের আবার লকডাউন জারি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে সরকার।
এদিকে গত কয়েক সপ্তাহে দেদার পর্যটক সমাগম হয়েছিল হিমাচলপ্রদেশের অন্যতম প্রধান আকর্ষণীয় কেন্দ্র পর্যটন কেন্দ্র সিমলা, মানালিতে। এই দুই জাগায়তেও কোভিড বিধি সঠিক ভাবে মানা হচ্ছে না বলে প্রচুর অভিযোগ জমা পড়ে কেন্দ্র সরকারের কাছে। যা নিয়ে ইতিমধ্যেই হিমাচলপ্রদেশ প্রশাসনকে চিঠিও লিখেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোভিড বিধি অমান্যের অভিযোগ আসছে কুলু, ধর্মশালা থেকেও।
অন্যদিকে হিল স্টেশন গুলির ছবি দেখে শিউরে উঠেছেন দেশের কোভিড টাস্ক ফোর্সের প্রধান তথা নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ডঃ ভি কে পাল। তাঁর দাবি এই অবস্থা চলতে থাকলে তৃতীয় ঢেউ আসতে খুব বেশি সময় লাগবে না। মানুষের উচিত সচেতন ভাবে করোনা বিধি পালন করা। অন্যদিকে করোনা বিধি যথাযথ ভাবে পালন না হলে নতুন করে বিধিনিষেধ জারির হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লভ আগরওয়াল।












Click it and Unblock the Notifications