প্রথমবার ২৪ ঘন্টায় কমল করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা! রাজ্যে রাজ্যে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা
প্রথমবারের জন্য সারা দেশের নিরিখে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমল মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে। এদিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ২৪ ঘন্টায় ৩৭১৪৮ জন আক্রান্ত হয়
প্রথমবারের জন্য সারা দেশের নিরিখে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমল মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে। এদিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ২৪ ঘন্টায় ৩৭১৪৮ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৮৭ জনের।

২০ জুলাই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
সোমবার ২০ জুলাই স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছিল ২৪ ঘন্টায় ৪০,৪২৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছিল ৬৮১ জনের। যা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে ছিল রেকর্ড। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজারের বেশি। রাজ্যে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কাপ্রকাশও করা হয়েছিল।

২১ জুলাই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৭১৪৮ জন। মৃত্যু হয়েছে ৫৮৭ জনের।

সারা দেশে আক্রান্ত ১২ লক্ষের পথে
এদিন আক্রান্ত ৩৭১৪৮ জনকে ধরে সারা দেশে আক্রান্ত ১,১৫৫১৯১ জন। তবে সুস্থতার হার অর্ধেকেরও বেশি সুস্থ হয়েছেন, ৭,২৪৫৭৭ জন। শতাংশের নিরিথে সুস্থতার লহার ৬২.৭২%।

মৃত্যুর হার ২.৪৩%
এদিন সারা দেশে মৃত্যুর সংখ্যা ৫৮৭ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে ২৮,০৮৪ জনের মৃত্যু হয়েছে। দেশে মৃত্যুর হার ২.৪৩%।

দেশে বেড়েছে স্যাম্পেল টেস্টের সংখ্যা
এদিকে আইসিএমআর জানিয়েছে, ২০ জুলাই পর্যন্ত দেশে স্যাম্পের টেস্টের সংখ্যা বেড়েছে। এখনও পর্যন্ত ১,৪৩,৮১,৩০৩ টি স্যাম্পের টেস্ট করা হয়েছে। যার মধ্যে ৩,৩৩,৩৯৫ টি স্যাম্পের টেস্ট করা হয়েছে শুধুমাত্র ২০ জুলাইতেই।












Click it and Unblock the Notifications