মারধর করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা, অভিযোগের তীর বিজেপি নেতার দিকে
এক বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে অত্যাচার করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে যে উত্তরপ্রদেশের ওই বিজেপি নেতার নাম অর্জুন কুমার অগরওয়াল। বেরেলির ওই নেতা নিজের কিছু অনুগামীদের নিয়ে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে আচমকা হানা দেয় এবং তাঁদের উপর চোটপাট করে।

শরীরে ক্ষতের দাগ স্পষ্ট
সম্পত্তির কিছু গোলমাল নিয়ে ওই নেতা এই কাণ্ড ঘটায় বলে জানিয়েছে ওই দম্পতির পরিবার। এক বৃদ্ধা তাঁর মেয়ে এবং তাঁর স্বামীর শরীরে ক্ষত দেখিয়ে তাঁদের উপর ওই নেতা যে কীভাবে অত্যচার করেছেন তা দেখিয়েছেন একটি ভিডিওর মধ্যে। সেই ভিডিওতে দেখা যায় যে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। তাঁদেরকে বেধরক মারধর করা হয় তা ওই ক্ষত থেকেই স্পষ্ট। হাতুরি দিয়ে তাঁর বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই বৃদ্ধা। এতেও থেমে থাকেনি বিজেওই নেতা। তিনি বন্দুকের সামনে রেখে ওই মহিলার সম্পত্তি হাতিয়ে নেবার চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন মহিলা।

কী দেখা যায় ওই ভিডিওতে?
ভিডিওতে এও দেখা গিয়েছে যে ওই দম্পতির মেয়ে বলছেন যে তিনি ছিলেন না বাড়িতে। বাড়িতে ঢুকেই তিনি চমকে যান। দেখেন যে তাঁর মা ও বাবাকে অপরাধীরা বেঁধে রেখে দিয়েছে। তিনি এক মহিলার দিকেও আঙুল তুলে দেখাতে থাকেন যাকে ক্যামেরাতে দেখা যায়নি এবং বলতে থাকেন যে ওই মহিলাও ওই অপরাধীদের সঙ্গে যুক্ত।

কোথায় ঘটে এই ঘটনা?
ঘটনাটি ঘটেছে রামপুর গার্ডেন কলোনি এলাকায়। আক্রান্ত পরিবার এই যে ঘটনার তাঁর জন্য দায়ী করেছেন অর্জুন কুমার অগরওয়ালকে। ভিডিও ভাইরাল হবার পর বেরেলি পুলিশ টুইট করে জানিয়েছে যে, "দম্পতির অভিযোগের ভিত্তিতে কেস ফাইল করা হয়েছে। এবং আইনি ব্যবস্থা দ্রুত নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।"

কী বলছে নেটিজেন?
ভিডিওর ভাইরাল হবার পর অনেক টুইটার ইউজাররা বিজেপি নেতা এবং বিজেপির উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। কেউ বলেছেন এভাবেই বিজেপি মহিলাদের সঙ্গে ব্যবহার করে। আবার একজন বলেছেন বিজেপির নেতারা প্রায়ই বলে থাকেন তাঁদের রাজত্বে মহিলাদের কোনও সমস্যাই নেই। তাঁরা যে কোনও সময় যে কোনও ভাবে যেখানে খুশি যেতে পারেন। কোনও বাধা নেই। এইটা তার দারুণ প্রমাণ। মহিলাদের সঙ্গে তাঁরা যেটা বলেন ঠিক উলটো ব্যবহারটাই করে থাকেন। একজন আবার বলেছেন যে আমরাই তো বিজেপিকে বেছে নিয়েছি। এখন তো আমাদের ভুগতেই হবে।












Click it and Unblock the Notifications