এনকাউন্টারে মৃত্যু হল উধমপুর হামলার মাস্টারমাইন্ড আবু কাসিম!
শ্রীনগর, ২৯ অক্টোবর : নিরাপত্তাবাহিনীর জোর সাফল্য। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াইয়ে উধমপুর হামলা ও অন্যান্য একাধিক হামলার মাস্টারমাইন্ড লস্করের শীর্ষ কমান্ডার আবু কাসিমের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীরের কুলগমের কান্দিপোরায় রাতভর সেনা ও জঙ্গির গুলির লড়াই চলে, আর তাতেই আবু কাসিমের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। ['এটা করতে বেশ মজা লাগে' : উধমপুরের ধৃত দুষ্কৃতী উসমানের সম্পর্কে কয়েকটি তথ্য জেনে রাখা ভাল!]
পাকিস্তানি জঙ্গি কাসিম, গত ৫ আগস্ট উধমপুরে সীমান্ত নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালিয়েছিল। সেই হামলায় দুজন বিএসএফ জওয়ানের প্রাণ গিয়েছিল। ওই হামলায় জড়িত থাকা জঙ্গিদের মধ্যে একজনকে পরে গ্রামের মানুষ ধরে ফেলে।

বুধবার রাতে সেনা ও পুলিশের যৌথ বাহিনী কান্দিপোরা গ্রামে অভিযান চালায়। তাদের কাছে খবর ছিল আবু কাসিম সম্ভবত ওই গ্রামেই রয়েছে। রাত ২ টো নাগাদ গুলির লড়াই শুরু হয়, এই লড়াইয়েই মৃত্যু হয় কাসিমের।
উধমপুর আক্রমণ ছাড়াও গত কয়েক বছরে সেনাবাহিনীর কনভয়ে ও শিবিরে একাধিকবার আক্রমণের ঘটনায় জড়িত ছিল কাসিম। ২০১৩ সালে শ্রীনগরের বাইরে হায়দারপোরা সেনা কনভয়ে আক্রমণ চালানোর অভিযোগও ছিল কাসিমের মাথায়। ওই আক্রমণের ঘটনায় ৯ জওয়ানের মৃত্যু হয় এবং ১১ জন আহত হয়।
এসআই আলতাফ আহমেদের খুনের ঘটনাতেও আবু কাসিম জড়িত ছিল বলে মনে করা হয়। জম্মু-কাশ্মীরের অন্যতম সেরা সন্ত্রাস দমন পুলিশ আধিকারিক ছিলেন। চলতি মাসের প্রথম দিকে বন্দীপোরায় গুলির লড়াইয়ে মৃত্যু হয় তার।
হায়দারপোরা হামলার পর পুলিশ খয়রাতির মূল্য রাখে ১০ লক্ষ টাকা। এরপর এনআইএ তদন্তে এলে কাসিম সংক্রান্ত খবর দিতে পারলে ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেন।












Click it and Unblock the Notifications