'এটা করতে বেশ মজা লাগে' : উধমপুরের ধৃত দুষ্কৃতী উসমানের সম্পর্কে কয়েকটি তথ্য জেনে রাখা ভাল!
জম্মু, ৬ আগস্ট : জম্মু-শ্রীনগর হাইওয়েতে বুধবার বিএসএফ-এর কনভয়ে হামলাকারী এক দুষ্কৃতীকে ধরে ফেলা গিয়েছে। প্রাথমিকভাবে দুষ্কৃতীর নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিস। ওই আতঙ্কবাদী তদন্তকারীদের কাছে নিজের নাম মহম্মদ নাভেদ বলে জানায়। পুলিশের হাতে তুলে দেওয়ার পর অবশ্য সে নিজেকে উসমান বলে পরিচয় দেয়। এদিকে প্রাথমিকভাবে টিভি চ্যানেলগুলি জঙ্গির নাম কাসিম খান বলে জানাচ্ছিল।
প্রাথমিক খবর অনুযায়ী, উসমান তথা নাভেদ একে ৪৭ রাইফেস সমেত ধরা পড়ে। গোয়েন্দাসূত্রের খবর, গত সপ্তাহে পাকিস্তানের ফয়সলাবাদ থেকে এসেছে হামলাকারীরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উসমানের বয়স ১৬-১৮ বছরের মধ্যে। ফয়সলাবাদেরই বাসিন্দা সে। ভারতীয়দের উপর হামলা চালানোর জন্য সম্প্রতি সীমান্ত দিয় ভারতে অনুপ্রবেশ করে সে ও তার সঙ্গীরা।
নিরাপত্তাবাহিনীর দাবি, উসমান লস্কর-এ-তৈবার সদস্য।
অকুতোভয় এই উসমান যে কি না বিএসএফ কনভয়ে হামলা চালায়, দুজন কনস্টেবলকে হত্যা করে এবং জীবন্ত ধরা পড়ে, ক্যামেরার সামনে হাসতে হাসতে বলছে "এটা করতে বেশ মজা লাগে।" এখইসঙ্গে দৃপ্ত কন্ঠে জানিয়ে দেয়, আমি এখানে মারতে এসেছি মরতে নয়।
উসমান নিজে জানিয়েছে, পাকিস্তানের ফয়সলাবাদ থেকে সে এসেছে, ১২ দিন আগে জম্মু অঞ্চলে ঢুকেছে। সঙ্গে ছিল সঙ্গী মমিন খান। বিএসএফ জওয়ানদের সঙ্গে গুলির লড়াইতে মারায় যায় মমিন খান।

আজমল কাসভ বনাম মহম্মদ নাভেদ
আজমল কাসভের পর উসমান প্রথম পাক জঙ্গি যাকে জীবন্ত অবস্থায় ধরা গেল। মুখে ভয়ের রেশ মাত্র নেই। সোজা সপাট বক্তব্য, "আমি এখানে হিন্দুদের মারতে এসেছিলাম"। তার অভিযোগ সবসময় কাশ্মীরীদেরই মারা হয়। ১২ দিন আগে জম্মুতে ঢোকার পর থেকেই জঙ্গলে জঙ্গলে দিন কাটিয়েছে বলে দাবি উসমানের।

নাভেদের দাদা কলেজের লেকচারার
বারবার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও উসমান ওরফে নাভেদের সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছে পুলিশ। নাভেদের বাবার নাম ইউসুফ মহম্মদ। তার তিন ভাই-বোন রয়েছে। উসমানের এক ভাই পাকিস্তানে লেকচারার। একজন নির্মানকর্মী। বোন এখনও পড়াশোনা করছে।

নাবালকদের বিচার আইনের সম্যক ধারণা রয়েছে নাভেদের
জেরার মুখে নাভেদ স্বীকার করে নিয়েছে সে লস্কর জঙ্গি। নিজের বয়স সম্পর্কে সে পুলিশকে জানিয়েছিল তার বয়স ১৬। পুলিশের দাবি সে মিথ্যা কথা বলছে। কারণ, ওর মাথার মধ্যে চলছে যে ও যদি বয়স নিয়ে মিথ্যা বলে তাহলে হয়তো ও ছাড়া পেয়ে যেতে পারে। ওর বয়স ২০-২২ বছর হবে দাবি পুলিশের।

আমাদের মারতে বলা হয়েছে মরতে নয়
জেরায় নাভেদ জানিয়েছে আমাদের প্রশিক্ষণের সময় বলা হয়েছে, হিন্দুদের মেরে ফিরে আসার জন্য। তার দাবি, তাদের নির্দেশ দেওয়া হয়েছিল ভারতে এসে হিন্দুদের মারার জন্য, নিজেদের প্রাণ দেওয়ার জন্য নয়।

আত্মবিশ্বাস ভাঙছে নাভেদের
তদন্তকারীদের কথায়, গতকাল ধরা পরার পর থেকে চোখে মুখে ভয়ের চিহ্নও ছিল না নাভেদের। কিন্তু ক্রমে সে বুঝতে পারছে আইনের ঘেরাটোপে সে ক্রমশ জড়িয়ে পড়ছে। এখন সে জানতে চাইছে জেল থেকে বেরিয়ে সে বাড়ি যেতে পারবে কি না।
জেরা বেশকিছুদিন চলবে। কারণ একে জেরা করে অনেককিছু জানা যেতে পারে বলে অনুমান পুলিশের। নাভেদের ডিএনএ পরীক্ষা হবে বলেও জানা গিয়েছে।

বন্দীর জালে জঙ্গি
বুধবার সকালে ২ জঙ্গি বিএসএফ জওয়ানদের গাড়িতে হামলা চালায়। ২ জনকে খুন ও ১১ জনকে আহত করে এই দুই জঙ্গি। যদিও বিএসএফ-এ পাল্টা গুলিতে মারা যায় উসমানের সঙ্গী মমিন। এখান থেকে উসমান পালিয়ে নিকটবর্তী গ্রামে পালিয়ে যায়। সেখানে একটি স্কুলে ৩ জনকে বন্দী বানায়।
কিন্তু বন্দী দুই গ্রামবাসীর সাহায্যেই ধরা পড়ে যায় উসমান। বন্দীদের এখজনের নাম রাকেশ কুমার। রাকেশের কথায়, গুলির আওয়ার শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে আসতেই, ওই জঙ্গি আমার দিকে ধেয়ে আসে এবং আমাকে তার সঙ্গে যেতে বলে। তখনই তার সঙ্গে ৩-৪ জন গ্রামবাসী ছিল।
অপরজন হলেন বিক্রমজিৎ। তার কথায়, বন্দুকের নিশানায় রেখে তাদেরকে সামনের একটি স্কুলে নিয়ে যায় উসমান।
উসমান তাদের হুমকি দেয়, যদি তারা তাকে রাস্তা না দেখায় পালিয়ে যাওয়ার তাহলে সে তাদের পরিবারের সবাইকে মেরে ফেলবে। এরপর রাকেশ ও বিক্রমজিৎ তাকে খাবারের প্রলোভন দেখায়। ততক্ষণে বাকি তিনজন পালিয়ে গিয়েছে। রাকেশ ও বিক্রমজিৎ নিরস্ত্র অবস্থায় উসমানের সঙ্গে লড়াই করে। অনেক কষ্টের পর তারা তাকে ধরে ফেলে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications