Tomato Prices Increasing: প্রায় অর্ধেক ফলন নষ্টের পিছনেও রয়েছে কারণ! যে জন্য বাড়ছে টমেটোর দাম
সারা দেশে হঠাৎ করে টমেটোর দাম ঊর্ধ্বমুখী (Tomato Prices Increasing)। জুনের শুরু থেকে মাঠ থেকে টমেটোর সরবরাহ হ্রাস পেয়েছে। জুনের শেষের দিকে এসে যা তীব্র হয়েছে। সারা দেশে টমেটোর প্রধান সরবরাহকারী হল কর্নাটকের কোলার কৃষি উৎপাদন বাজার কমিটি। সেখানেই টমেটো আসা কমে দিয়েছে গত একমাস সময়ে।
২০২২-এর জুনে যেখানে ৫.৪৫ লক্ষ কুইন্টাল টমেটো এসেছিল কোলার কৃষি উৎপাদন বাজার কমিটিতে, সেখানে এবার এসেছে ৩.২ লক্ষ কুইন্টাল। স্থানীয় কৃষকরা বলছেন, পাতাল কার্ল ভাইরাসের কারণে ফলন হ্রাস পেয়েছে। এই ভাইরাল কোলার ও পার্শ্ববর্তী টমেটো উৎপাদনকারী জেলাগুলিকে আঘাত করেছে।

সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে এক কৃষক জানিয়েছেন, এই মরসুমে সাধারণভাবে ১৫ রাউন্ড ফসল হয়, সেখানে ৩-৫ রাউন্ড ফসল পাওয়া যাবে ববে মনে করছেন তাঁরা। কেননা ভাইরাস ঘটিত রোগের কারণে টমেটো গাছ শুকিয়ে যাচ্ছে (Tomato Prices Increasing)।
এক সর্বভারটতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক কৃষক জানিয়েছেন, তিনি তাঁর তিন একরের জমি থেকে প্রতি বাক্সে ১৫ কেজি করে ৯ হাজার বাক্স ফলনের আশা করেছিলেন। কিন্তু পরিস্থিতি যা তাতে একহাজার আটশো বাক্সের বেশি তিনি আশা করতে পারছেন না। এক্ষেত্রে চারা লাগানোর ৭০ দিন পরে ফল আসে। আর ফসল কাটা হয় ৪৫ দিন পরে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং আইআইএইচআর বিজ্ঞানীদের একটি দল সেখানকার বিভিন্ন ক্ষেত পরিদর্শন করেছেন। তারপর তারা জানিয়েছে কোলারের গ্রামে পাতার কার্ল ভাইরাস ৫০ শতাংশের বেশি ফলনকে প্রভাবিত করেছে। যে কারণে বেড়েছে টমেটোর দাম (Tomato Prices Increasing)।
কোলার কৃষি উৎপাদন বাজার কমিটির তরফে জানানো হয়েছে সাধারণভাবে টমেটোর আকার, রং ও শক্ত থাকা টমেটোর ফলনের তিনটি গুরুত্বপূর্ণ প্যারামিটার। সাধারণভাবে জুমাসে যেখানে প্রতিদিন ২.৫-৩ লক্ষ বাক্স সরবরাহ করা হত, সেখানে ২৯ জুন ১০ টি রাজ্যে মাত্র ৬৮৯১২ বাক্স টমেটো পাঠানো হয়েছে। এই বাজার থেকেই টমেটো যায় বাংলাদেশ ও শ্রীলঙ্কায়।

নতুন ফসল তুলতে ৭০-১০০ দিন সময় লেগে যায়। সেই কারণে মধ্যের সময় টুকু এভাবই যাবে। উল্লেখ করা প্রয়োজন প্রতিকূল জলবায়ুর কারণে ভারতের অন্য কোনও জায়গায় বড় এলাকা নিয়ে টমেটোর চাষ হয় না। জুনের শুরুতে প্রতি বাক্স টমেটোর দাম ৩০০ থেকে ১২৫০ টাকার মধ্যে থাকলেও, এখন তা ১৭০০ টাকা ছুঁয়েছে (Tomato Prices Increasing)।
এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ফসলে বিনিয়োগ করা টাকা তোলা নিয়েও কৃষকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টমেটো চাষে একর পিছু আড়াই লক্ষ টাকা খরচ হয়। গত কয়েক সপ্তাহে তা আরও বেড়েছে। কেননা সপ্তাহে একবারের পরিবর্তে দুবার রাসায়নিক স্প্রে করতে হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications