আপের বিধায়করা পাশেই রয়েছেন, প্রমাণ করতে দিল্লি বিধানসভায় আস্থা ভোট কেজরিওয়ালের

আম আদমি পার্টির সদস্যরা তাঁর সঙ্গেই রয়েছে, প্রমাণ করার জন্য দিল্লির বিধানসভায় আস্থা ভোটের ডাক দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সোমবার সেই আস্থাভোট হওয়ার কথা রয়েছে। কেজরিওয়াল বার বার অভিযোগ করেছেন, তাঁর দলের বিধায়কদের কেনার চেষ

আম আদমি পার্টির সদস্যরা তাঁর সঙ্গেই রয়েছে, প্রমাণ করার জন্য দিল্লির বিধানসভায় আস্থা ভোটের ডাক দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সোমবার সেই আস্থাভোট হওয়ার কথা রয়েছে। কেজরিওয়াল বার বার অভিযোগ করেছেন, তাঁর দলের বিধায়কদের কেনার চেষ্টা করছে বিজেপি। আস্থা ভোটের মাধ্যমে কেজরিওয়াল প্রমাণ করতে চাইছেন, প্রলোভনে পা না দিয়ে আপ বিধায়করা মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

আত্মবিশ্বাসী কেজরিওয়াল

আত্মবিশ্বাসী কেজরিওয়াল

বিজেপি আপ বিধায়কদের কেনার চেষ্টার করছে। প্রতি আপ বিধায়কে বিজেপিতে যোগ দেওয়ার জন্য বিজেপির তরফে ৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ। গত সপ্তাহে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে আপ বিধায়কদের বৈঠক হয়। সেখানে ৬২ জন বিধায়কের মধ্যে ৫৩ জন উপস্থিত ছিলেন। সেই সময় একটা গুঞ্জন দেখা দিলেও কেজরিওয়াল জানান, বাকি বিধায়করা মহাত্মা গান্ধীর স্মৃতি সৌধ রাজঘাটে গিয়েছিলেন। কেজরিওয়াল বলেন, আপের ৪০ জন বিধায়ককে বিজেপিতে যোগদানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু একজন বিধায়কও তাতে রাজি হয়নি। রাজঘাটে কেজরিওয়াল বলেন, বিজেপির অপারেশন লোটাসের ব্যর্থতার প্রার্থনা করতে রাজঘাটে এসেছিলেন। তিনি অভিযোগ করেন, বিজেপি ভেবেছিল, অপারেশন লোটাসের মাধ্যমে অন্যান্য রাজ্যের মতো দিল্লির সরকারের পতনের চেষ্টা করবে।

সরকার পতনের চেষ্টা বিজেপির

সরকার পতনের চেষ্টা বিজেপির

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপি এখনও পর্যন্ত দেশের একাধিক রাজ্যে বেশ কয়েকটি সরকারের পতন ঘটিয়েছে। তারমধ্যে রয়েছে, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, অসম, মধ্যপ্রদেশ, বিহার, অরুণাচলপ্রদেশ, মনিপুর ও মেঘালয়। শহরে একজন সিরিয়াল কিলার রয়েছেন, যে একের পর এক খুন করে চলেছেন। জনগণ একটি সরকারকে বেছে নেয়। বিজেপি সেই সরকারের পতন ঘটায়। আপ সুপ্রিমো বলেন, বিজেপি এখনও পর্যন্ত ২৭৭ জন বিধায়ককে কিনেছে। তিনি বলেন, কেন্দ্র সরকার জিএসটি ও পেট্রোপণ্যে মূল্য বাড়িয়েই চলেছে। সেই অর্থ তারা বিধায়ক কেনার ক্ষেত্রে ব্যবহার করছে।

চাপে রাখতেই সিবিআই তল্লাশি

চাপে রাখতেই সিবিআই তল্লাশি

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই অভিযান প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল বলেন, সিবিআই প্রায় ১৪ ঘণ্টা অভিযান চালিয়েছে। কিন্তু মনীশ সিসোদিয়ার বাড়ি থেকে অবৈধ একটা টাকাও উদ্ধার করতে পারেনি। সম্পত্তি বহির্ভূত গয়নাও উদ্ধার করতে পারেনি। কোনও সম্পত্তির দলিল উদ্ধার করতে পারেনি। অপরাধের সঙ্গে যুক্ত কোনও নথি উদ্ধার করতে পারেনি। মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই মিথ্যা অভিযান চালিয়েছে। মনীশ সিসোদিয়াকে চাপে রাখতেই কেন্দ্রে নির্দেশে এই অভিযান সিবিআই চালিয়েছে। তিনি বলেন, স্বার্থান্বেষী একটি দল দিল্লিতে আপ সরকারের পতন চাইছে।

বিজেপির প্রধান নিশানা মনীশ সিসোদিয়া

বিজেপির প্রধান নিশানা মনীশ সিসোদিয়া

আপ মুখপাত্র সৌরভ ভরদ্বাজ বলেন, 'দিল্লিতে সরকার পতনের চেষ্টা করছে বিজেপি। দিল্লি সরকারের পতনের জন্য প্রথমে বিজেপি আপের সেকেন্ড ইন কমান্ড মনীশ সিসোদিয়াকে নিশানা করে। প্রথমে মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে স্কুল তৈরির টাকার দুর্নীতির অভিযোগ করেছিল বিজেপি। কিন্তু বিজেপির সেই অভিযোগ ধোপে টেকেনি। ফের নতুন করে অভিযোগ নিয়ে এসেছে বিজেপি। নতুন আবগারি নীতি বাস্তবায়নের দ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+