(ভিডিও) টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে সঞ্চালককে মধ্যমা প্রদর্শন তৃণমূল মুখপাত্রের

নয়াদিল্লি, ৬ জানুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে দেবাশিসের চড় মারা এবং তার পাল্টা দেবাশিসকে তৃণমূলীদের গণধোলাই নিয়ে তো বিতর্ক চলছিলওই। এবারে তাতে জুড়ল আর এক নয়া বিতর্ক। জনপ্রিয় একটি জাতীয় স্তরের সংবাদ চ্যানেলে এই বিষয়ে আলোচনায় চ্যানেলের মুখ্য সম্পাদককের প্রশ্নবানে জর্জরিত হয়ে মধ্যমা প্রদর্শন করে বিতর্কে জড়ালেন তৃণমূল মুখপাত্র মহুয়া মৈত্র।

আরও পড়ুন : অভিষেককে চড় মারায় খুনের চেষ্টার মামলা দেবাশিস আচার্যর বিরুদ্ধে!

আরও পড়ুন : তৃণমূলের সভাতেই মঞ্চে উঠে মমতার ভাইপোকে সপাটে চড়

মহুয়া ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্য নুপুর শর্মা এবং জনপ্রিয় সাংবাদিক জয়ন্ত ঘোষাল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় সঞ্চালক অর্ণব গোস্বামী যিনি ওই চ্যানেলের মুখ্য সম্পাদকও বটে।

টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে অর্ণব গোস্বামীকে মধ্যমা প্রদর্শন তৃণমূল মুখপাত্রের

মহুয়ার উদ্দেশ্যে অর্ণব প্রশ্ন করেন, দেবাশিসের সঙ্গে যে আচরণ হয়েছে তার কোনও যথাযথ ব্যখ্যা কী তাঁর দল দিতে পারবে? এর পরে উত্তর দিতে গেলে অর্ণব অনবরত অভিযোগ তুলতে থাকেন, এরপরেই মেজাজ হারান মহুয়া। অর্ণবের উপর ক্ষুব্ধ মহুয়া, ডান হাতের মাঝের আঙুল প্রদর্শন করেন এবং বলেন, "অর্ণব তুমি কথা বলেই যাও। এটা শুধু একজনেরই অনুষ্ঠান। আর তাতে তুমি কথা বলে যেতেই পার।"

এর পরেই মূলত সোস্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয় মহুয়াকে। রাজনৈতিক দলগুলির একাংশের বক্তব্য, অশালীনতা তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে। তৃণমূলের সমর্থক হোক বা কর্মীনেতা এমনকী শীর্ষ নেতৃত্বের মধ্যেও শিক্ষার অভাব রয়েছে। নইলে জাতীয় স্তরে এভাবে অশালীন আচরণ কেউ করতে পারেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+