Sudip Banerjee: মোদীর শপথের দিনেই দিল্লিতে সুদীপ, কার জরুরি তলব? কী বললেন সাংসদ
লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর দিল্লি সফর ঘিরে জল্পনা শুরু হয়েছে। সাত সকালে বিমান ধরে দিল্লি রওনা হয়েছেন তিনি। এদিকে আজই প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তবে তৃণমূল কংগ্রেস তাতে যোগ দেবে না সেকথা গতকালই ঘোষণা করে দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কোন কারণে আজই দিল্লি যেতে হল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।
যদিও শপথ গ্রহনে যোগ দিতে তিনি যাচ্ছেন না বলেই জানিয়েছেন। আজই তড়িঘড়ি তাঁকে দিল্লি যেতে হচ্ছে কারণ
সাংসদদের রেজিস্ট্রেশন করতে আজ শেষ দিন তাই যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিল পার্লামেন্টারি অ্যাফেয়ার মন্ত্রী প্রহ্লাদ যোশী আসার জন্য কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যাবে না, সেখানে কি করে যাই।

তার নেতৃত্বে এবার দল পার্লামেন্টে চলবে সে প্রসঙ্গে বলেন, আমি আজকে থেকে নেতৃত্ব দিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দিচ্ছি। ছয় বারের সাংসদ আমি। পশ্চিমবঙ্গে আমার থেকে বেশি আর কেউ নেই। নতুন সরকার প্রসঙ্গে বলেন, নতুন সরকারের হাল ভবিষ্যৎ সবই অনিশ্চয়তার মধ্যে। এরা দেশকে কতদিন অটুট ভাবে সরকার উপহার দিতে পারবে সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আমাদের নেত্রী। এই সরকারের থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই।
সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি আমন্ত্রণ পেয়েছিলেন কিন্তু দলের সিদ্ধান্ত মেনে তিনি মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে যাচ্ছেন না। প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেস কিন্তু মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দেবেন। মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি হিসেবে মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দেবেন। ইন্ডিয়া জোটের নেতাদের জানিয়েই এই সিদ্ধান্ত কংগ্রেস নিয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে দিল্লিতে ধীরে ধীরে মোদীর শপথ গ্রহনের পারা চড়তে শুরু করেছে। হাইভোল্টেজ নেতারা আসতে শুরু করে দিয়েছেন। মোদীর বাসভবনে চলছে বিজেপি সাংসদদের বৈঠক। আজই কয়েকজন মন্ত্রী শপথ নিতে পারেন বলে জানা গিয়েছে। সেই তালিকায় জেপি নাড্ডাও রয়েছেন। এই প্রখম বিজেপির সর্বভারতীয় সভাপতি মন্ত্রিত্ব পেতে চলেছেন বলে জানা যাচ্ছে। তবে কোন মন্ত্রকের দায়িত্ব তাঁকে দেওয়া হবে তা এখনও সুনিশ্চি করে জানানো হয়নি।












Click it and Unblock the Notifications