'ভগবত গীতা ধার্মিক বই নয়', কর্ণাটকের মন্ত্রীর বক্তব্যকে নিশানা মহুয়া মৈত্রের
'ভগবত গীতা ধার্মিক বই নয়', কর্ণাটকের মন্ত্রীর বক্তব্যকে নিশানা মহুয়া মৈত্রের
কালী ঠাকুরকে নিয়ে মন্তব্য করায় বিজেপি একেবারে উঠে পড়ে লেগেছিল তাঁর পিছনে। এবার সেই বিজেপিই কিনা দাবি করছে ভগবত গীতা ধর্মীয় পুস্তক নয়। কাজেই চুপ করে থাকতে পারেননি টিএমসি সাংসদ মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। মহুয়া মৈত্র টুইটে লিখেছেন বিজেপি মন্ত্রী ভগবত গীতা নিয়ে যে দাবি করেছেন সেটা যদি সত্যিই হয় তাহলে তিনি সংসদে ভগবত গীতার একটি বই নিেয় যাবেন এবং টেলিকম মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সামনে রাখবেন।

নিজের টুইটটি কার্তি চিদাম্বরম, শশী থারুর এবং ডিএমকে সাংসদ থামিজাজ্জিকে ট্যাগ করেছেন মহুয়া মৈত্র। প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি কর্নাটক সরকার স্কুলের পাঠ্যে ভগবত গীতাকে অন্তর্ভুক্ত করেছে। তাই নিয়ে গোট দেশে শোরগোল পড়ে গিয়েছিল। বিরোধীরা শিক্ষার গৈরিকীকরণের অভিযোগ তুলে সরব হয়েছিলেন। গুজরাত সরকারও তার পর স্কুলের পাঠ্যে গীতার অন্তর্ভুক্তি করিয়েছে। দুটি রাজ্যই বিজেপি শাসিত।
এদিকে কয়েকদিন আগেই কর্নাটক বিধানসভায় বিজেপির এক মন্ত্রী দাবি করেছেন, কোরানের মত ধর্মীয় গ্রন্থ নয় ভগবত গীতা। বইয়ের কোথাও কোনও ধর্মাচারণের কথা লেখা নেই। বইয়ের ছত্রে ছত্রে নীতি এবং আদর্শবোধের কথা লেখা রয়েছে। কাজেই ভগবত গীতাকে কোনও ভাবেই ধর্মীয় গ্রন্থ বলা যায় না। পড়ুয়াদের নীতি এবং আদর্শ গড়তে এই বই সাহায্য করবে বলেই পাঠ্যকরা হয়েছে বলে দাবি করেছিলেন কর্নাটকের মন্ত্রী।
যাঁরা ভগবত গীতাকে ধর্মগ্রন্থ বলতে নারাজ তাঁরাই একটা সময়ে মহুয়া মৈত্রের কালী নিয়ে মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছিলেন। কালী ছবির পোস্টার ঘিরে তুমুল শোরগোল পড়েছিল গোটা দেশে। কালী ছবির পোস্টারে দেখানোহয়েছিল এক এলজিবিটি কমিউনিটির ব্যক্তি কালীর পোশাকে ধূমপান করছেন। সেই পোস্টার সোশ্যাল মিডিয়ায় েশয়ার হতেই একেবারে দবানলের মত ছড়িয়ে পড়ে। গৈরিক শিবিরের তাবর নেতা এই িনয়ে সরব হয়েছিলেন। এমনকী কালী ছবির পোস্টারে হিন্দু দেবীর অবমাননা করা হয়েছে অভিযোগ করে পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন এক বিজেপি নেতা।












Click it and Unblock the Notifications