লোকসভার আগেই বড় ধাক্কা! কমিশনের সিদ্ধান্তে জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল

বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের। বছর ঘুরলেও লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল। একের পর এক রাজ্যে হারের কারণেই এহেন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অন্যদিকে জাতীয় দলের মর্যাদা পেল আম আদমি পার্টি।

নির্বাচনে লড়লেও কার্যত ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়ে তৃণমূল কংগ্রেস। যদিও মেঘালয় বিধানসভার ৫টি আসনে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কিন্তু বাকি দুই রাজ্যে তৃণমূলের ফলাফল তুলে ধরে কমিশনকে চিঠি লিখেছিলেন শুভেন্দু অধিকারী। যেখানে তৃণমূলের কাছ থেকে জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জাতীয় দলের তকমা হারাল তৃণমূল

যা নিয়ে কম বিতর্ক হয়নি। প্রতিহিংসার রাজনীতি বিরোধী দলনেতা করছেন বলেও আক্রমণ করেন শাসকদল। আর এই বিতর্কের মধ্যেই আজ সোমবার নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আর সেখানে তৃণমূল কংগ্রেস যে আর সর্বভারতীয় থাকছে না সেই বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি সিপিআই এবং শরদ পওয়ারের এনসিপিও আর জাতীয় দল থাকছে না বলে জানা গিয়েছে।

যদিও জাতীয় দলের মর্যাদা দেওয়া হল অরবিন্দ কেজরিওয়ালের আম আদামি পার্টিকে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই জাতীয় দলের তকমা পেতে আপের তরফে কর্নাটক হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়।

আর এই মামলার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত। যদিও তৃণমূলের সর্বভারতীয় তকমা নিয়ে এখনও কিছু জানেন না বলেই জানিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। দলের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। তবে সর্বভারতীয় তকমা হারাতেই কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতা।

বিজেপির রাজ্য সভাপতির দাবি, মানুষ জানে দুর্নীতি এবং সন্ত্রাসের সরকার চালাচ্ছে তৃণমূল। সরকার মানুষকে ভরসা দিতে ব্যর্থ বলেও দাবি তাঁর। এমনকি পশ্চিমবঙ্গেও এই সরকার বেশি দিন নেই বলেও টুইট সুকান্ত মজুমদারের।

অন্যদিকে জাতীয় দল হতে গেলে নির্বাচনী আইন অনুযায়ী অন্তত তিনটি শর্ত রয়েছে। যদিও এর মধ্যে অন্তত একটি পুরণ করতে হয়। যেমন চারটি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট লোকসভাতে পেতে হবে। চারটি রাজ্য থেকে 'আঞ্চলিক দলের' তকমা পেতে হবে। পাশাপাশি যদি কোনো দল তিনটি রাজ্যে লোকসভা আসনের তিন শতাংশ জয়ী হয়, তাহলে সেটি জাতীয় দলের মর্যাদা পেতে পারে। পাশাপাশি আগের জেতা আসনের অন্তত চারটি পুনরায় জিততে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+