বিমানে মহুয়া মৈত্রকে দেখেই 'চোর চোর... তৃণমূলের সবাই চোর' স্লোগান, রাগে ফেটে পড়লেন সাংসদ

তৃণমূল কংগ্রে সাংসদ মহুয়া মৈত্র এদিন ইন্ডিগো ফ্লাইটে হয়রানির অভিযোগ এনেছেন। বৃহস্পতিবারের এই ঘটনায় দিল্লিগামী বিমানে একদল ব্যক্তি তাঁকে 'চোর চোর, তৃণমূল চোর' এবং 'জয় শ্রীরাম' ধ্বনি দিতে দিতে ভিডিও করে বলে তিনি জানান।

নিজের এক্স পোস্টে মহুয়া মৈত্র বলেন, প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একটি বৈঠকে যোগ দিতে তিনি কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন। ইন্ডিগো বিমানে চার থেকে ছয়জন ব্যক্তি তাঁকে হয়রানি করে এবং তাঁর দিকে আপত্তিকর দৃষ্টিতে তাকায় বলে তিনি অভিযোগ করেছেন।

মহিয়া তাঁর পোস্টে লেখেন, "আমি 6E 719 ফ্লাইটের 1F আসনে ছিলাম। ৪-৬ জন দলবদ্ধভাবে বিমানে উঠে আমার দিকে তাকিয়ে আপত্তিকর আচরণ করে এবং বিমানের পিছনের দিকে চলে যায়। বিমান অবতরণের পর এবং গেট খোলা হওয়ার আগেই তারা এই কাণ্ড ঘটায় এবং ভিডিও তোলে।" মহুয়া বিমানে থাকাকালীন তাঁদের "চোর চোর, তৃণমূল চোর, পিসি চোর, ভাইপো চোর" বলে চিৎকার করতে শোনা গিয়েছে।

কৃষ্ণনগরের সাংসদ পুরো ঘটনাটিকে "হয়রানি" হিসেবে বর্ণনা করেন এবং বলেন এটি বিমানের ভিতরে তাঁর নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। তিনি জোর দিয়ে বলেন, "এটা কোনো 'নাগরিক ক্ষোভ' নয়। এটি হয়রানি এবং বিমানে আমার নিরাপত্তাকে লঙ্ঘন করেছে। এই ধরনের গুন্ডারা বিমানে এমন হয়রানি করে পার পাবে না।"

মহুয়া মৈত্র ইন্ডিগোকে বিমানের ক্রু রিপোর্ট খতিয়ে দেখতে, জড়িতদের চিহ্নিত করতে এবং তাদের নো-ফ্লাই তালিকায় রাখার জন্য অনুরোধ করেন। ঘটনার দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডুকেও পোস্টে ট্যাগ করেছেন।

সূত্র মারফত জানা গেছে, মহুয়া আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে ইন্ডিগো বিষয়টি তদন্ত করতে পারবে। অবশ্য ভিন্ন এক তথ্যে বলা হয়েছে, স্লোগান দেওয়ার সময় বিমানের কর্মীরা হস্তক্ষেপ করেন। ইন্ডিগো কর্মীদের হস্তক্ষেপে দলটি স্লোগান দেওয়া বন্ধ করে দেয় বলে সূত্র নিশ্চিত করেছে।

যদি মহুয়া মৈত্র একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন, তবে ইন্ডিগো তাদের নির্ধারিত নির্দেশিকা এবং প্রোটোকল অনুযায়ী একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+