Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ত্রিপুরা এবার পেতে পারে ‘হলিউড’ বিধায়ক, প্রদ্যোতের টিপ্রামোথা অঙ্ক কষে এগোচ্ছে

কৌতুহল হওয়াই স্বাভাবিক যে কে এই হলিউড প্রার্থী! টিপ্রামোথার প্রার্থী তালিকা প্রকাশ হতেই অবসান হয়েছে কৌতুহলের।

ত্রিপুরায় এবার কিংমেকার হয়ে ওঠাই তাঁর চ্যালেঞ্জ। কারণ তিনি চান টিপ্রাল্যান্ডের দাবিকে আরও জোরালো করতে। আর সেই লক্ষ্যে মহারাজা প্রদ্যোৎকিশোর দেববর্মা এবার 'হলিউড' বিধায়ককে সহযোগী হিসেবে পেতে পারেন। প্রদ্যোতের টিপ্রামোথা তাই অঙ্ক কষে এগোচ্ছে ত্রিপুরায়।

ত্রিপুরা এবার পেতে পারে ‘হলিউড’ বিধায়ক, প্রদ্যোতের টিপ্রামোথা অঙ্ক কষে এগোচ্ছে

কে এই হলিউড প্রার্থী? কৌতুহল হওয়াই স্বাভাবিক। টিপ্রামোথার প্রার্থী তালিকা প্রকাশ হতেই অবসান হয়েছে কৌতুহলের। হলিউড প্রার্থী হিসেবে যাঁরা কথা বলা হচ্ছে, তাঁর নামই আসলে হলিউড। হলিউড চাকমা।। তিনি পেচারথাল বিধানসভা কেন্দ্র থেকে এবার লড়বেন।

এই হলিউড চাকমা হলেন টিপ্রামোথা সুপ্রিমো প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মার ডানহাত। মহারাজা প্রদ্যোৎকিশোরকে আদর্শ করেই তাঁর রাজনীতিতে আসা। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২ মার্চ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিধায়ক হিসেবে পরিষদীয় রাজনীতিতে প্রবেশ করতে পারেন এই হলিউড।

হলিউড চাকমা উত্তর ত্রিপুরা জেলার অধীন পেচারথাল বিধানসভা কেন্দ্র থেকে টিপ্রা মোথার টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার। চাকমা হলেন টিপ্রার সবথেকে বিশ্বস্ত সেনানির একজন। তিনি রাজনৈতিক কর্মজীবন শুরু করেছিলেন কংগ্রেস পার্টিতে। টিপ্রামোথা তৈরিতে প্রদ্যোৎকিশোর দেববর্মার প্রধান সহয়োগী ছিলেন তিনি।

চাকমা বলেন, প্রদ্যোৎকিশোরকে দেখে, তাঁর আদর্শ আনুপ্রাণিত হয়ে তাঁর রাজনীতিতে আসা। প্রদ্যোৎকিশোরের ভাবনা বাস্তাবায়িত করার লক্ষ্যেই তিনি বিধানসভা যেতে চান। তিনি তাঁর নাম নিয়েও রহস্যভেদ করেছেন। হলিউডি ব্যক্তিত্ব প্রকাশের জন্যই তাঁর নাম রাখা হয়েছিল হলিউড। তাঁর বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। কাউকে কোনও নাম দেওয়া হলে, সে সেই নামের একটা গুণ পেয়ে যায়, আমার বাবা সেটাই চেয়েছিলেন।

কংগ্রেসের সঙ্গে তাঁর পথ চলা শুরু হয় ১৫ বছর আগে। তখন তিনি কলেজ ছাত্র। বর্তমান কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার সঙ্গে তাঁরা প্রায়ই দেখা করতে যেতেন। আর প্রদ্যোৎকিশোর দেববর্মার সঙ্গে তাঁর সম্পর্ক শুরু যখন হলিউডের গ্রামে তিনি সভা করতে এসেছিলেন। প্রথম আলাপচারিতা থেকেই তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলাম। আর তিনিই আমাকে কংগ্রেসে যোগ দিতে বলেছিলেন।

তারপর তিনি যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছিলেন। সহ সভাপতিও নির্বাচিত হয়েছিলেন হলিউড চাকমা। প্রদ্যোৎকিশোরের সঙ্গেই কংগ্রেস ছেড়ে তিনি টিপ্রামোথা তৈরি করেন। এবার টিপ্রামোথা তাঁকে প্রার্থী করেছে। তাঁকে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন প্রদ্যোৎকিশোর। মন্ত্রী সান্ত্বনা চাকমার বিরুদ্ধে এবার প্রার্থী তিনি। তবে তিনি জায়ান্টকিলার হয়েই এবার ত্রিপুরা বিধানসভায় প্রদ্যোৎকিশোরের হাত শক্তি করতে চান। সেজন্য কী কী কাজকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন, তাও চূড়ান্ত করে ফেলেছেন। এখন দেখার ত্রিপুরায় শেষপর্যন্ত হলিউড বিধায়ক পায় কি না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+