Times Now ETG Survey: মোদী সরকার তৃতীয়বার! কত আসন BJP-র, কত কংগ্রেসের
Times Now ETG Survey: সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে তিন রাজ্যে জয় পেয়েছে বিজেপি। তার মধ্যে দুটি তারা ছিনিয়ে নিয়েছে কংগ্রেসের থেকে। সেই সময়ে টাইমস নাও ইটিডি সমীক্ষায় ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ-র ফিরে আসার আভাস দেওয়া হয়েছে।
সমীক্ষায় বলা হয়েছে, এনডিএ ৩২৩টি আসন পেতে পারে। সেই জায়গায় ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৬৩ টি আসন। প্রসঙ্গত গত অগাস্ট মাসেও এই ধরনের এক সমীক্ষায় বলা হয়েছিল এনডিএ ২৯৬ থেকে ৩২৬ টি আসন পেতে পারে। তার মধ্যে বিজেপি পেতে পারে ২৮৮ থেকে ৩১৪ টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট ১৬০ থেকে ১৯০ টি আসন পেতে পারে বলে বলা হয়েছিল।

টাইমস নাও ও ইটিজির সমীক্ষা অনুযায়ী, বিজেপি একাই পেতে পারে ৩০৮ থেকে ৩২৮ টি আসন। যেখানে কংগ্রেস পেতে পারে ৫২ থেকে ৭২ টি আসন (অগাস্টের সমীক্ষায় বলা হয়েছিল কংগ্রেস ৬২-৮০ টি আসন পেতে পারে)। সমীক্ষা আভাস দিচ্ছে, বিরোধী ২৬ টি দল মিলে ইন্ডিয়া ব্লক তৈরি করলেও, তা ২০২৪-এর লোকসভা নির্বাচনের ওপরে তেমন কোনও প্রভাব ফেলতে পারবে না।
সমীক্ষায় আরও ইঙ্গিত করা হয়েছে, ২০১৯-এর তুলনায় এনডিএ তথা বিজেপির আসন সংখ্যা সামান্য কমতে পারে। তবে সারা দেশে বিজেপির আধিপত্য বজায় থাকবে বলে ইঙ্গিত করা হয়েছে। প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৫৩ টি আসন পেয়েছিল। সেখানে কংগ্রেস পেয়েছিল মাত্র ৫২ টি আসন।
শতাংশের নিরিখে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩৭.৭৬ শতাংশ ভোট। এনডিএ-র সম্মিলিন ভোট ছিল প্রায় ৪৫ শতাংশের মতো। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের মতো ২০২৪-এর লোকসভা নির্বাচনেরও বিজেপির জেতার ধারা অব্যাহত থাকবে।












Click it and Unblock the Notifications