১০ টা'তেই দিল্লিতে অ্যাপল স্টোরে'র দরজা খুললেন Tim Cook! কেমন সেই দোকান?

Apple Retail Store Opens in Delhi: দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বইয়ের পর দিল্লি! খুলে গেল অ্যাপলের দ্বিতীয় স্টোর। আজ বৃহস্পতিবার থেকেই দিল্লির অ্যাপলের স্টোর খুলে দেওয়ার কথা ছিল। সেই মতো সকাল থেকেই লম্বা লাইন দেখা যায় দোকানের সামনে।

সকাল ১০ টা বাজতেই খুলে যায় স্টোরের দরজা। ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন খোদ অ্যাপলের সিইও Tim Cook। তিনিও দিল্লির স্টোরে গ্রাহকদের স্বাগত জানান। হাতের সামনে খোদ কুককে দেখে রীতিমত উচ্ছ্বসিত হয়ে পড়েন গ্রাহকরা।

১০ টাতেই দিল্লিতে অ্যাপল স্টোরের দরজা খুললেন Tim Cook!

শুধু তাই নই, দোকানে যে সমস্ত গ্রাহকরা আসেন তাঁদের সঙ্গে কথা বলেন কুক। শুধু তাই নয়, ক্রেতাদের সঙ্গে সেলফিতেও মজেন তিনি। গত ১৮ এপ্রিল টিম কুকের হাত ধরেই মুম্বইয়ের অ্যাপল স্টোর ওপেন হয়। সেখানেও একই ভাবে অ্যাপল কর্তাকে মানুষের সঙ্গে দেখা গিয়েছিল। দিল্লিতেও সেই ছবির অন্য কিছু ঘটল না!

অ্যাপলের অন্যান্য স্টোরগুলির মতোই দিল্লির স্টোরেও আইফোন সহ অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট পাওয়া যাবে। পাওয়া যাবে ম্যাকবুক, মেগাফেজ চার্জার, চার্জিং প্যাড, মাউস, এয়ারপড, অ্যাপল টিভি সহ একাধিক প্রোডাক্ট। এমনকি দোকানে থাকবেন অ্যাপলের বিশেষজ্ঞরাও। আপনার চাহিদা শুনে তারাই বলে দেবে আপনার জন্যে সঠিক প্রোডাক্ট কোনটি।

এমনকি এই সমস্ত দোকানগুলিতে সার্ভিসের সুবিধাও পাওয়া যাবে। অর্থাৎ কোনও অ্যাপেলের প্রোডাক্ট যদি খারাপ হয়ে যায় তাহলে এই সমস্ত স্টোরে গেলেই সহজে সারিয়ে দেওয়া যাবে। ফলে সার্ভিসের জন্যে এদিক ওদিক যাওয়ার কোনও প্রয়োজন হবে না। জানা গিয়েছে, দিল্লি-মুম্বই ছাড়াও দেশের একাধিক জায়গাতে অ্যাপল তাঁদের স্টোর খোলার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি কলকাতাতেও নিজস্ব স্টোর অ্যাপল খুলতে পারে।

উল্লেখ্য, দিল্লিতে পৌঁছেই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন টিম কুক। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠকও হয়। যেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে আরও কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে কুকের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর হয়েছে বলেই জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা দিয়েছেন টিম কুক। সেখানে তিনি লিখেছেন, অভ্যর্থনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শুধু তাই নয়, ভারতে প্রযুক্তি এবং তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে বলে টুইটে দাবি করে অ্যাপল কর্তা।

অন্যদিকে এই বৈঠকে অ্যাপলের তরফে ভারতে শিক্ষা, ডেভালোপার্স থেকে প্রযুক্তি-কারিগরি ক্ষেত্রে বিনিয়োগের কথা বলেছেন কুক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+