Vande Bharat Express Train: বাংলা সহ দেশের এই সমস্ত রুটে বন্দে ভারতে কমবে টিকিটের দাম? কী বলছে রেল

Vande Bharat Express Train: বাংলা সহ দেশের সমস্ত রাজ্যের উপর দিয়েই এখন ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস! খুবই অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌছানোর ক্ষেত্রে যাত্রীদের ভরসা এই 'দেশি বুলেট'। তুলনামূলক ভাবে ভাঁড়া সাধারণ ট্রেনের তুলনাতে এতে অনেক বেশি। ফলে কিছু ক্ষেত্রে অবশ্যই সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের।

ইচ্ছা থাকলেও দেশের এই প্রিমিয়াম ট্রেনে (Vande Bharat Express train) ওঠার সাহস দেখান না বহু মানুষই। এই অবস্থায় এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া কিছুটা হলেও যাতে কমানো (Vande Bharat Fares Reduced) যায় অনেক যাত্রীই সেই দাবি জানাচ্ছেন। তা কি সম্ভব? ভাড়া কমানোর পথে হাঁটতে পারে রেল (Indian Rail)?

Vande Bharat Express Train

২০১৯ সালে সেমি হাই স্পিড ট্রেন (Vande Bharat Express Train) ট্র্যাকে নামায় ভারতীয় রেল (Indian Rail)। আধুনিক সুবিধা এবং সুরক্ষায় প্রশ্নে এই ট্রেন হিট! এমনকী এই |ট্রেনে যাত্রা অনেক বেশি আরামদায়ক। বর্তমানে, সারা দেশে ৮০০ কিলোমিটার বা ১০ ঘন্টার কম সময়ের রুটে ১৩৬টি পরিষেবা পরিচালিত হয়। তবে দেশের মাটিতে তৈরি হওয়া এই 'বুলেটে'র ভাড়া অনেক বেশি চ্যালেঞ্জের যাত্রীদের সামনে।

Vande Bharat Express train: টিকিটের দাম কমাবে সরকার?

টাইমস নাও'য়ের খবর অনুযায়ী, ভারতীয় রেলের এই সূত্রের দাবি, সরকার টিকিটের দাম নিয়ে ভাবনা চিন্তা করছে। কয়েকটি রুটে চাহিদা বাড়ানোর ক্ষেত্রে |টিকিটের দাম কমানোর পথে হাঁটতে পারে সরকার। যদিও এই বিষয়ে সরকারি ভাবে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কিন্তু এই বিষয়ে রেলমন্ত্রক জোরদার আলোচনা করছে বলে ওই সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একাধিক দিক বিবেচনা করা হবে বলে দাবি করা হয়েছে।

Vande Bharat Express Train: কি বলছেন রেলমন্ত্রী ?

দীর্ঘ সময় ধরে এই বিষয়ে আলোচনা চলছে। কংগ্রেস সাংসদ রকিবুল হুসেন লোকসভায় বন্দে ভারতের ভাড়া কমানো সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রাখেন। সবার কথা ভেবে টিকিটের দাম কি কমানো হতে পারে? যাতে সবাই চড়তে পারে? সেই প্রসঙ্গে রেলমন্ত্রী লোকসভায় জানান, এমন কোনও ভাবনা নেই। রেলের সুবিধা অনুযায়ী টিকিটের দাম চূড়ান্ত করা হয়। ফলে ভা|ড়া কমানোর কোনও আলোচনা যে নেই তা স্পষ্ট করে দেন রেলমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+