Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কয়লা খনিতে ধস নেমে মৃত শিশু-সহ তিন, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

কয়লা খনিতে ধস নেমে শিশু-সহ তিনজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরো অনেকের আটকে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। শুক্রবার ককালে ধানবাদের কাছে অবৈধ কয়লাখনিতে এই ঘটনা ঘটে । এদিন ভারত কোকিং কোল লিমিটিডের ভাওড়া কোলিয়াড়ি এলাকায় 'বন্ধ' খনিতে ঘটে দুর্ঘটনা।

অভিযোগ, ধানবাদের কাছে একটি বেআইনিভাবে পরিচালিত কয়লা খনিতে ধসে নামে। সেখানে কমপক্ষে তিনজন নিহত হন এবং আরো অনেকে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে রয়েছেন একজন শিশু, একজন মহিলা ও এক যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

coal mine collapse near Dhanbad

কয়লা খনিতে ধস নামার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। ধ্বংসস্তূপ থেকে লোকজনকে বের করে আনতে শুরু করেন। পাঁচজনকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

মৃতদের মধ্যে এক যুবক ও এক মহিলা ছাড়াও এক শিশুও রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। চটজলদি ঘটনাস্থলে উপস্থিত হয় জোড়াপোখা থানার পুলিশ। পুলিশরে পক্ষ থেকে জানানো হয়েছে, কয়লা খনির একটি অংশ তলিয়ে যায়। সেই ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন আটকে থাকার সম্ভাবনা রয়েছে।

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পরই প্রকৃত তথ্য জানা যাবে। এক প্রত্যক্ষদর্শী বিনোদ কুমার সুধাকর বলেন, কয়লা খনিতে ধস নামার খবর দেওয়ার পর ব্যবস্থা নিতে খানিক বিলম্ব হয়েছে। আমরা স্থানীয়রাই কয়েকজনকে বের করে হাসপাতালে পাঠিয়েছি।

Three killed in coal mine

তিনি আরো বলেন, "এখানে অবৈধ খনন চলে ব্যাপক আকারে। এ ব্যাপারে একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর আমরা অভিযোগ উপেক্ষা করার ফলাফল আমাদের সামনেই দেখতে পাচ্ছি।"

অন্য এক স্থানীয় বাসিন্দা বলেন, "অবৈধ খনন এখানে নিত্যদিনের ঘটনা। কিছুদিন আগেও এই এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। তাতে কিছু মানুষ আহত হয়েছিলেন। কিন্তু কোনো মৃত্যু হয়নি। এবার একাধিক মানুষের প্রাণ কেড়ে নিল অবৈধ কয়লা খনি।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+