প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফর বাবদ খরচ কত? একই প্রশ্নের আলাদা তিন রকম জবাব কেন্দ্রের
প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ইস্যুটি বরাবরই বিরোধীদের কাছে একটি বড় হাতিয়ার হয়ে দেখা দেয়। ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদী প্রথমবারের জন্য গদিতে বসার পর থেকেই প্রায়ই বিভিন্ন স্থানে গিয়েছে সে দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে। তবে এই সফর কতটা ব্যয়বহুল তার আন্দাজ রাখে বিরোধীরা। আর সেই প্রেক্ষিতেই বারবার আক্রমণ শানানো হয়েছে তাদের তরফে।

গত নভেম্বরে শেষবার বিদেশ সফর করেছেন মোদী
গত নভেম্বরে শেষবার বিদেশ সফর করেছেন মোদী। ব্রিক্স-এর সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ব্রাজিল। ওই মাসের প্রথম দিকে গিয়েছিলেন থাইল্যান্ড। তারপর বিশ্বে করোনা মহামারী বিস্তার করলে আর কোনও বিদেশ সফরে যাওয়া হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই গত ৯ মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তিনি।

মোদীর বিদেশ ভ্রমণের জন্য সরকারের খরচ ৫১৭ কোটি
এরই মাঝে মঙ্গলবার রাজ্যসভায় সাংসদ ফৌজিয়া খানের প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ কত খরচ হয়েছে দেশের? প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরণ জানান, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণের জন্য সরকারের খরচ হয়েছে ৫১৭ কোটি টাকা। আর এখানেই বিভ্রান্তির সূত্রপাত।

২০১৮ সালের পরিসংখ্যান
২০১৮ সালে জানানো জানিয়েছিল, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য খরচ হয়েছে ২০২১ কোটি টাকা। ওই খরচের মধ্যে রয়েছে বিমান ভাড়া করার খরচ, বিমানের রক্ষণাবেক্ষণের খরচ ও হোটেলের খরচ। এরপর চলতি বছরের মার্চে জানানো হয় যে গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ খরচ হয়েছে মোট ৪৪৬ কোটি টাকা।

উঠেছে একাধিক প্রশ্ন
প্রথম প্রশ্ন, মার্চের পর তো প্রধানমন্ত্রী মোদী কোনও বিদেশ সফরে যাননি। তাহলে মার্চের পরিমাণ থেকে সেপ্টেম্বরের বিদেশমন্ত্রকের পরিমাণের মিল নেই কেন। অবশ্য হতে পারে, আগের বিদেশ সফরের কোনও বকেয়া বিল এই সময় পরিশোধিত হয়েছে বলে পরিমাণ বেড়েছে। কিন্তু মার্চ-সেপ্টেম্বরের এই অসামঞ্জস্য থেকেও বড় প্রশ্ন, ২০১৮ সাল পর্যন্ত যেই খরচের পরিমাণ ছিল ২০০০ কোটি টাকা, তা ৫৭১ কোটি টাকায় নামল কীভাবে?

২০১৮-র পর মোদী আরও ১১টি বিদেশ সফরে গিয়েছেন
২০১৮ সালে প্রাক্তন প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মোদির বিমানের রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয়েছে ১,৫৮৩ কোটি টাকা, বিমান ভাড়া করার জন্য খরচ ৪২৯.২৫ কোটি। এই খরচ ২০১৪ সালের ১৫ জুন থেকে ২০১৮ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত। সেই সময় পর্যন্ত মোদী ৫৫টি দেশে গিয়েছিলেন। এরপর মোদী আরও ১১টি বিদেশ সফরে গিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরের লাভ
এদিকে সংসদে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরণ মঙ্গলবার বলেন, ২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫৮টি বিদেশ সফরে খরচ হয়েছে ৫১৭.৮২ কোটি টাকা। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের কারণে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ভালো হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হওয়ার পাশাপাশি আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন ইস্যুতে ভারতের মনোভাবের বিষয়ে বার্তা পৌঁছেছে অন্যান্য দেশের কাছে।












Click it and Unblock the Notifications