Vande Bharat Express Train: ৭টায় দিল্লির জন্য ছাড়বে স্পেশাল বন্দে ভারত, সময় নেবে মাত্র ১২ ঘণ্টা!
Vande Bharat Express Train: যাত্রীদের জন্য দারুণ খবর। আরামদায়ক হতে চলেছে দিল্লি সফর। এমনকী আরও দ্রুত পৌঁছে যাওয়া যাবে রাজধানীতে। খুব শীঘ্রই আরও একটি নতুন বন্দে ভারত পেতে চলেছে বিহার। যা চলবে পাটনা এবং দিল্লির মধ্যে। হোলির কথা মাথায় রেখেই এই স্পেশাল 'বুলেট' চালানোর ভাবনা রেলের। প্রাথমিক ভাবে এই ট্রেন রঙের উৎসবকে মাথায় রেখে চালানো হলেও আগামিদিনে নিয়মিত ভাবেই পাটনা এবং হাওড়া রুটে এই বন্দে ভারত চালানো হবে বলে 'নবভারত টাইমসে'র প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই বন্দে ভারত (Vande Bharat Express Train) ট্রেনটি এখনও পর্যন্ত সবচেয়ে দীর্ঘ দূরত্ব, প্রায় ১০০০ কিলোমিটার, তাও ১২ ঘন্টারও কম সময়ে অতিক্রম করবে। আর সে ভাবেই পরিকল্পনা করে এই পাটনা-নয়া দিল্লি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের ঘোষণা রেল খুব শীঘ্রই করবে বলে জানা যাচ্ছে।

চেন্নাই'য়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারিতে এই ট্রেনের নির্মাণ কাজ সম্পন্ন। খুব শীঘ্রই তা পূর্ব মধ্যরেলের হাতে তুলে দেওয়া হবে।
Vande Bharat Express Train: ১২ ঘণ্টায় পৌঁছে দিল্লি পৌঁছে দেবে
বন্দে ভারত (Vande Bharat Express Train) নিয়ে যাত্রীদের মধ্যে বেড়েছে ভরসা। তুলনামূলক টিকিটের দাম বেশি হলেও গতি, সুরক্ষার কথা মাথায় রেখে এই ট্রেনে যাত্রীদের ভিড় রয়েছে। পাটনা থেকে দিল্লি যাওয়ার দ্রুতগতির ট্রেন অবশ্যই রাজধানী এক্সপ্রেস। যা সাড়ে ১২ ঘণ্টায় রাজধানী পৌঁছে দেয়। এর থেকেও কম সময় নেবে দেশের সেমি বুলেট। ওই সংবাদমাধ্যমের খবর, ১২ ঘণ্টার মধ্যেই দিল্লি পৌঁছে দেবে। নয়া ট্রেন চেন্নাই'য়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারিতে তৈরি করা হয়েছে।
শোনা যাচ্ছে, এই রুটে বন্দে ভারত স্লিপার চালানো হতে পারে। কয়েক দফায় এই ট্রেনের পরীক্ষা হয়েছে। সবুজ সঙ্কেত পেলেই বাণিজ্যিক ভাবে যাত্রা করবে স্লিপার ভার্সন।
Vande Bharat Express Train: ৭টার সময় ছাড়তে পারে
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এই ট্রেনের (Vande Bharat Express Train) টাইম টেবিল তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর পাটনা জংশন থেকে সন্ধ্যা ৭টা নাগাদ ছাড়বে বন্দে ভারত। পরের দিন সকাল সাড়ে ৭টার মধ্যেই দিল্লি পৌঁছে যাবে এই ট্রেন।
একই ভাবে সকাল ৮:২৫ মিনিটে নয়াদিল্লি থেকে ছেড়ে যাবে এবং রাত ৮ টায় পাটনা জংশনে পৌঁছে দেবে। দীর্ঘ পথে একাধিক স্টপেজ দেওয়া হবে। যেমন - আরাহ, বক্সার, ডিডিইউ, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রালে স্টপেজ দেবে বলে 'নবভারত টাইমসে'র প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এই বিষয়ে রেলের তরফে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি। খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা হতে পারে বলেই খবর।












Click it and Unblock the Notifications