Nilgiri Mountain Railway: ভারতের এই ট্রেন ৪৬ কিলোমিটার পথ যায় পাঁচ ঘণ্টায়! তাও এতে চড়তে হুড়োহুড়ি
Nilgiri Mountain Railway: দেশের এক প্রান্তে বুলেট ট্রেন চালানোর জোর প্রস্তুতি চলছে, অন্যদিকে ভারতে এমন ট্রেনও রয়েছে যা কার্যত 'পায়ে পায়ে' গন্তব্যে পৌছয়। দেশের এই ট্রেন ইতিমধ্যে দেশের সবচেয়ে ধীরগতির ট্রেনের খেতাবও ছিনিয়ে নিয়েছে। এই ট্রেনটি ৪৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় পাঁচ ঘন্টা।
দীর্ঘ এত সময় লাগার পরেও মানুষ এতে চড়তে ভালোবাসেন। আপনি জেনে অবাক হবেন যে এই ট্রেনটি (Nilgiri Mountain Railway) ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। শুধু ভারতের নয়, বিদেশের পর্যটকরাও এই ট্রেনে চড়ার (indian slowest train) জন্য উদগ্রীব হবে থাকে। কেন জানেন?

- Nilgiri Mountain Railway:
সবথেকে ধীর গতির এই ট্রেন যে রাস্তা ধরে যায় তা চমকে দেওয়ার মতো। চারপাশ জুড়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। নীলগিরি মাউন্টেন এক্সপ্রেস (Nilgiri Mountain Railway)। তামিলনাড়ুর মেট্টুপালায়ম স্টেশন থেকে উটির উদগামন্ডল স্টেশনের মধ্যে চলা ফেরা করে। ট্রেনটি কেলার, কুনুর, ওয়েলিংটন, লাভডেল এবং ওটাকামুন্ড স্টেশন অতিক্রম করে এবং পাঁচ ঘন্টা ৪৬ কিলোমিটার যাত্রা শেষ করে।
- Nilgiri Mountain Railway: মানুষের এত পছন্দ কেন?
এই ট্রেন নিলগীড়ি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে এগিয়ে যায়। যা কোনও রোমাঞ্চের থেকে কম। একেবারে গভীর জঙ্গল, উঁচু পাহাড় তো আছেই। দীর্ঘ যাত্রাপথে ১৬ টি সুড়ঙ্গ সহ ২৫০ এরও বেশি ব্রিজের উপর দিয়ে ছুটে যায় এই ট্রেন (Nilgiri Mountain Railway)। যা একেবারে চমকে দেওয়ার মতো। এই ট্রেনটি ব্রিটিশ শাসনামলে চালানো হয়েছিল, যা 1899 সালে শুরু হয়েছিল। এরপর থেকে ১২৫ বছর কেটে গিয়েছে। এখনও চলছে নীলগিরি মাউন্টেন এক্সপ্রেস।
- Nilgiri Mountain Railway: আসতে সময় নেয় ১ ঘণ্টা
নীলগিরি মাউন্টেন এক্সপ্রেস (Nilgiri Mountain Railway) যেতে সময় নেয় পাঁচ ঘণ্টা। কিন্তু ফিরতে সময় নেয় মাত্র ১ ঘণ্টা। এর কারণ হল, যাওয়ার সময় ট্রেনটিকে খাড়া পাহাড়ে উঠতে হয়, যার কারণে এটি ঘণ্টায় মাত্র ৯ কিলোমিটার গতিতে চলতে পারে। কিন্তু ফেরার সময় প্রায় ১ ঘণ্টাতেই ৪৬ কিমি রাস্তা পার করে ফেলে এই ট্রেন।
- Nilgiri Mountain Railway: কত টাকা ভাড়া
আপনি যদি উটি ভ্রমণের সঙ্গে নীলগিরির সুন্দর পাহাড়ে ভ্রমণ করতে চান তবে আপনি এই ট্রেনটি (Nilgiri Mountain Railway) উপভোগ করতে পারেন। এর ভাড়া খুবই কম। ফার্স্ট ক্লাসে সফরের জন্য প্রতি ব্যক্তির জন্য ৫৪৫ টাকা খরচ পড়ে। সেকেন্ড ক্লাসে যদি যেতে হয় সেক্ষেত্রে জন প্রতি খরচ হয় ২৭০ টাকা। আরামদায়ক সফরের জন্য মোটা কুশন সহ সিট দেওয়া রয়েছে।












Click it and Unblock the Notifications