Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৈরি হচ্ছে সমর্থ ভারত! দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের একাংশের উদ্বোধনে 'জাতির মন্ত্র' উল্লেখ নরেন্দ্র মোদীর

তাঁর মুখে নতুন ভারতের কথা। সবকা সাথ সবকা বিকাশের স্লোগানও মোদীর। বিরোধীদের প্রশ্ন তাহলে কি স্বাধীনতার পর থেকে কিছুই হয়নি? বিজেপি এবং প্রধানমন্ত্রীর দাবি, সেরকম কিছুই হয়নি।

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের দিল্লি-দৌসা-লালসোট অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, গত ৯ বছর ধরে কেন্দ্রীয় সরকার পরিকাঠামোয় ব্যাপক বিনিয়োগ করে চলেছে। তিনি বলেন, দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে এবং ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করি়ডোর রাজস্থানের উন্নতির স্তম্ভ হয়ে উঠতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের দিল্লি-দৌসা-লালসোট অংশের উদ্বোধন করেন। এর পাশাপাশি তিনি রাজস্থানের দৌসায় প্রায় ১৮ ১০০ কোটি টাকার রাস্তা তৈরির প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। প্রসঙ্গত দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের দিল্লি-দৌসা-লালসোট অংশের দূরত্ব প্রায় ২৪৬ কিমি। এই অংশে যানবাহন চালু হয়ে যাওয়ার এলাকার অর্থনৈতিক উন্নতি হবে। এই এক্সপ্রেসওয়ের ফলে দিল্লি এবং জয়পুরের বিমানবন্দরের মধ্যে সড়কপথে দূরত্ব ৫ ঘন্টা থেকে ৩ ঘন্টায় নেমে আসবে।

বাজেটে পরিকাঠামোয় ব্যাপক বরাদ্দের উল্লেখ

প্রধানমন্ত্রী মোদী এদিন রাজস্থানে দৌসায় সরকারি অনুষ্ঠানে এবারের কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামোর ব্যাপক বরাদ্দের উল্লেখ করেন। তিনি বলেন, এবার পরিকাঠামোর ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা ২০১৪ সালের বরাদ্দের ৫ গুণ। পরিকাঠামোর ব্যাপক বরাদ্দে রাজস্থানে ব্যাপক উন্নতি হতে চলেছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী।

 সমর্থ ভারত তৈরিতে পদক্ষেপ

সমর্থ ভারত তৈরিতে পদক্ষেপ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, দেশের জন্য সবকা সাথ সবকা বিকাশ হল আমাদের মন্ত্র। যাকে অনুসরণ করেই আমরা সমর্থ ভারত তৈরি করতে চলেছি। প্রধানমন্ত্রী অফিসের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতনু ভারতের উন্নয়ন এবং সংযোগ স্থাপনে সড়ক নির্মাণে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা বাস্তবায়িত হচ্ছে বেশ কয়েকটি সড়ক তৈরির মাধ্যমে। সারা দেশেই বিশ্বমানের এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে। এরকমই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে।

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের সম্পর্কে কিছু তথ্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের সম্পর্কে কিছু তথ্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের দূরত্ব ১৩৮৬ কিমি। যা দেশের মধ্যে দীর্ঘতম মোটরগাড়ি চলাচলের রাস্তা। এই এক্সপ্রেসওয়ে দিল্লি থেকে মুম্বইয়ের দূরত্ব ১২ শতাংশ কমিয়ে দেবেন। বর্তমানে সড়কপথে দুই মেট্রোশহরের দূরত্ব ১৪২৪ কিমি। এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ হওয়ার পরে যা গিয়ে দাঁড়াবে ১২৪২ কিমিতে। বাঁচবে সময়ও। এই এক্সপ্রেসওয়ে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত এবং মহারাষ্ট্র এই ছটি রাজ্যের মধ্যে দিয়ে কোটা, ইন্দোর, ভোপাল, জয়পুর, ভদোদরা এবং সুরাতের মতো শহরগুলিকে যুক্ত করবে। এছাড়াও এই এক্সপ্রেসওয়ে জেওয়ার বিমানবন্দর, নভি মুম্বই বিমানবন্দর, জেএনপিটি বন্দরকে যুক্ত করবে। এই এক্সপ্রেসওয়ের বিস্তীর্ণ এলাকায় বিমানবন্দর ছাড়াও লজিস্টিক পার্কও দড়ে উঠতে চলেছে ভবিষ্যত সময়ে। যা পুরো অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+