বাজেটের দিনে রান্নার গ্যাসে বড়সড় পরিবর্তন! ফেব্রুয়ারি'র শুরুতেই যে সমস্ত নিয়ম বদলাচ্ছে
বাজেটের দিনে রান্নার গ্যাসে বড়সড় পরিবর্তন! ১লায় যে সমস্ত নিয়ম বদলে যাচ্ছে একনজরে
হাতে আর কয়েকটা দিন! ১লা ফেব্রুয়ারি থেকে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। যা সরাসরি সাধারণ মানুষের উপর প্রভাব পড়তে চলেছে। যেমন প্রত্যেকমাসের এক তারিখে রান্নার গ্যাসের দাম জারি হয়। তেমনই প্রত্যেক বছর ১লা ফেব্রুয়ারি দেশের অর্থমন্ত্রী আর্থিক বছরের জন্যে বাজেট পেশ করে থাকে।
তবে এবার ১লা ফেব্রুয়ারি কিছুটা আলাদা। এবার এমন সিদ্ধান্ত সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে তাতে আপনার একদিকে পকেটের উপর বোঝা বাড়বে আবার কিছু সিদ্ধান্ত স্বস্তিও দেবে। আসুন জানুন এই বছর ১লা বাজেটে কি কি পরিবর্তন হতে চলেছে-

গ্রাহকদের জন্যে বড় ঝটকা স্টেট ব্যাঙ্কের
দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দুই লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে IMPS লেনদেন করার ক্ষেত্রে এবার ২০ টাকা নেবে ব্যাঙ্ক। এর সঙ্গে যুক্ত হবে জিএসটিও। বলে রাখা প্রয়োজন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অক্টোবর ২০২১ সালে IMPS-এর মাধ্যমে আর্থিক লেনদেন দুই লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে। আর এই অবস্থায় স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা প্রত্যেকদিন ২ লাখ টাকার জায়গায় পাঁচ লাখ টাকা লেনদেন করতে পারে।

ব্যাঙ্ক অফ বোরোদাতে বড়সড় পরিবর্তন
অন্যতম বড় ব্যাঙ্ক এই ব্যাঙ্ক। কয়েক লক্ষ গ্রাহক সংখ্যা এই ব্যাঙ্কের। বেশ কিছু নিয়মে বদল আনতে চলেছে ব্যাঙ্ক অব বরোদা। আর তা ১লা ফেব্রুয়ারি থেকেই কার্যকর হচ্ছে। যেমন চেক ক্লিয়ারেন্স সংক্রান্ত বেশ কিছু নিয়মে বদল আসছে। ১লা ফেব্রুয়ারির পর চেক পেমেন্টের জন্যে গ্রাহকদের positive pay system ফলো করতে হবে। অর্থাৎ চেকের সঙ্গে যুক্ত তথ্য জমা দেওয়ার পরেই তা ক্লিয়ার হবে। যদিও এই বদল ১০ লাখ টাকার উপরে চেক ক্লিয়ারেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য।

PNB-তেও বড়সড় বদল-
দেশের অন্যতম বড় ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক। আগামী ১লা ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্কের নিয়মেও বেশ কিছু বদল আনছে। যেমন ব্যাঙ্ক ইএমআই কিংবা কোনও দ্বিতীয় লেনদেন অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে চেক বাউন্স হলে এখন থেকে আড়াইশ টাকা পর্যন্ত কাঁটা হবে। আগে পেনাল্টি হিসাবে মাত্র ১০০ টাকা দিতে হতো। এবার তা একধাক্কায় বাড়িতে ২৫০ টাকা করে দেওয়া হল। এতে গ্রাহকদের উপর চাপ বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।

গ্যাসের দামে বড় পরিবর্তন
প্রত্যেক মাসের ১ তারিখে রান্নার গ্যাসের দাম জারি করা হয়। তবে এবার ১লা ফেব্রুয়ারি এই বিষয়ের উপর নজর থাকবে। কারন বাজেট চলাকালীন রান্নার গ্যাসের কোনও পরিবর্তন হয় কিনা। কারণ বাজেটে গ্যাসের মূল্যব্রদ্দি নিয়ে নির্মলার কাছে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি গৃহস্থদের। ফলে এবার ১লা ফেব্রুয়ারি বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে পাঁচ রাজ্যের ভীট রয়েছে। সেদিকেও নজর থাকবে।












Click it and Unblock the Notifications