দেশের মোট নতুন করোনা আক্রান্তের মধ্যে ৫৬ শতাংশ বহন করছে এই পাঁচ রাজ্য
দেশের মোট নতুন করোনা আক্রান্তের মধ্যে ৫৬ শতাংশ বহন করছে এই পাঁচ রাজ্য
দেশে করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে ঠিকই, তবে দেশের কিছু রাজ্য চিন্তার ভাঁজ ফেলছে কেন্দ্রের কপালে। সরকারি তথ্য অনুসারে, নতুন নিশ্চিত ৬৯,৯২১টি নিশ্চিত কেসের মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর অবদান রয়েছে ৫৬ শতাংশ এবং সোমবার নথিভুক্ত হওয়া নতুন ৮১৯টি মৃত্যুর মধ্যে ৬৫.৪ শতাংশ হয়েছে এই পাঁচ রাজ্যে।

সক্রিয় আক্রান্তেও অবদান পাঁচ রাজ্যের
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ৭,৮৫,৯৯৬ সক্রিয় আক্রান্তদের মধ্যে এই পাঁচ রাজ্য মিলিয়ে ৬২.২ শতাংশ অবদান রয়েছে। এমনকী গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে ওঠার মোট সংখ্যায় ৫৮ শতাংশ কৃতিত্ব রয়েছে এই পাঁচ রাজ্যের। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক এই তিন শীর্ষ রাজ্য মিলিয়ে সক্রিয় কেসের সংখ্যা ৪৮.৬ শতাংশ। তবে মহারাষ্ট্র একাই সক্রিয় কেসের দিক থেকে ২৪.৭ শতাংশ বহন করছে এবং সোমবার ২২ শতাংশের ওপর মৃত্যু নথিভুক্ত হয়েছে এই রাজ্যে। একইদিনে পশ্চিমবঙ্গ (৫২) ও পাঞ্জাবেও (৪৯) মৃত্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

উত্তরপ্রদেশের চেয়ে দিল্লিতে মৃত্যু বেশি
দিল্লিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৪৪৪ যা উত্তরপ্রদেশের নথিভুক্ত করা ৩,৪৮৬চি মৃত্যুর চেয়ে বেশি। সোমবার দিল্লিতে নতুন করে ১৮ জনের মৃত্যু হয়েছে যা উত্তরপ্রদেশের চেয়ে কম, এ রাজ্যে সোমার ৬৩ জনের মৃত্যু হয়েছে।

দেশের মোট করোনা সংক্রমণেও অবাদান রয়েছে পাঁচ রাজ্যের
সোমবার পর্যন্ত দেশজুড়ে মোট ৩৬,৯১,১৬৬ টি নিশ্চিত কেসের মধ্যে পাঁচটি উচ্চ করোনা বেঝাই রাজ্যের অবদান মোট ৬০ শতাংশ। এর মধ্যে আবার মহারাষ্ট্র একাই ২১ শতাংশ করোনার বোঝা বহন করছে।

নতুন সংক্রমণে এগিয়ে পাঁচটি রাজ্য
নতুন সংক্রমণে পাঁচটি রাজ্য শীর্ষস্থানে রয়েছে, মহারাষ্ট্র (১১,৮৫২), অন্ধ্রপ্রদেশ (১০,০০৪), কর্নাটক (৬,৪৯৫), তামিলনাড়ু (৫,৯৫৬) ও উত্তরপ্রদেশ (৪,৭৮২)। এই পাঁচ রাজ্য মিলিয়ে দেশের নতুন করোনা সংক্রমণে ৫৬ শতাংশ অবদান রেখেছে।












Click it and Unblock the Notifications