পুরীর জগন্নাথ মন্দিরে আবার ফাটল! ভাস্কর্য থেকে খসে পড়ল পাথরের টুকরো
ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের একটি অংশে আবারও ফাটল দেখা দিয়েছে। পদ্ম আকৃতির কাঠামোর ভিতরে এই ফাটল দেখা দিয়েছে। মন্দিরের উত্তর দিকের গেটের নিচের অংশে এই ফাটল দেখা গিয়েছে। যে কারণে মন্দিরের ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। এই ফাটলের পরে বিশেষজ্ঞ, মন্দির কমিটি এবং সাধারণ ভক্তদের মধ্যে ঐতিহাসিক স্থানটি নিয়ে উদ্বেগ বেড়েছে। প্রতি বছর দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত পুরীর মন্দির দর্শনে যান।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মন্দির চত্বরে ভাস্কর্য থেকে পাথরের টুকরো খসে পড়েছে। তারপর মন্দিরের স্থাপত্য ও কাঠামো নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর আগে সেখানে গুমুতার পদ্মের পাপড়িতে একটি ছোট ফাটল দেখা গিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, ওড়িশার সাধারণ মানুষের বিশ্বাস, এই ফাটল অশুভ লক্ষণ, রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ের একটি সতর্কতা।

সর্বশেষ ফাটলের পরে মন্দিরে সমীক্ষা চালানো হয়েছে। এব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নেতৃত্বে এই মন্দির সংরক্ষণ প্রক্রিয়ায় জড়িত এক আধিকারিক ফাটল ধরা এলাকাটি পরিদর্শন করেছেন। তিনি এব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করেছেন। সেখানে বলেছেন মন্দিরের কাঠামো সংরক্ষণের প্রয়োজন এবং অবিলম্বে মেরামতের প্রয়োজন।
জ্যোতিপ্রকাশ নামে ওই আধিকারিক জানিয়েছেন, মন্দিরের যে অংশে ফাটল দেখা দিয়েছে, তা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। মাটি সরিয়ে ফাটল পাওয়া গিয়েছে। সেটিকে মেরামতের চেষ্টা চলছে। এছাড়াও মন্দিরের পাশের কিছু অংশে বেআইনি দখল রয়েছে। তাও সরানোর প্রয়োজন রয়েছে।
বারো শতকের পুরীর জগন্নাথ মন্দির চার ধামের মধ্যে একটি। এর আগে ২০২২ সালে পুরীর মন্দিরের স্তম্ভে এবং অন্য কাঠামোতে ফাটল দেখা গিয়েছিল। সেই সময় এএসআই লেজার প্রযুক্তির মাধ্যমে সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষার উদ্দেশ্য ছিল ছোট ফাটলগুলিকে সনাক্ত করা এবং মন্দির সংরক্ষণে জোর দেওয়া।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications