মুখের লালা ব্যবহার করে সরকারি নথির পাতা ওল্টানোর ওপর নিষেধাজ্ঞা জারি
উত্তরপ্রদেশে বইয়ের পাতা ওল্টানোর ওপর নিষেধাজ্ঞা জারি
অনেকেই বইয়ের পাতা ওল্টানোর সময় বা নগদ টাকা গোনার সময় এই কাজটা করে থাকেন। লাইব্রেরিতে বা যে কোনও বইয়ের দোকানে বইয়ের মালিকের তোয়াক্কা না করে মুখের লালা ব্যবহার করে পাতা ওল্টান। কিন্তু এবার থেকে এই কাজটা আর করা যাবে না উত্তরপ্রদেশে।

সম্প্রতি পাওয়া এক খবর থেকে জানা গিয়েছে যে রায়বরেলির চিফ ডেভলপমেন্ট অফিসার (সিডিও) এক নোটিশ জারি করেছেন। যে নোটিশে নির্দেশ রয়েছে যে মুখের লালা বা থুতু ব্যবহার করে কোনও সরকারি তথ্য বা ফাইলের পাতা ওল্টানো যাবে না। সিডিও অভিষেক গোয়েল এই আদেশ জারি করে জানিয়েছেন যে এই অভ্যাসটি দূরে সরিয়ে রাখলে সংক্রামক ব্যাধির বিস্তার রোধ করতে সহায়তা করবে।
জারি হওয়া নির্দেশে বলা হয়েছে, 'এটা লক্ষ্য করা গিয়েছে যে অফিসার ও কর্মীরা ফাইলের পাতা ওল্টানোর সময় মুখের থুতু বা লালা ব্যবহার করেন, যার কারণে সংক্রামক রোগ ছড়িয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, সুতরাং, সমস্ত জেলা পর্যায়ের কর্মকর্তা (উন্নয়ন) ব্লক উন্নয়ন আধিকারিকদের সংক্রামক রোগ এড়াতে ফাইলগুলির পৃষ্ঠা ওল্টানোর জন্য জল স্পঞ্জ ব্যবহার করার নির্দেশ দেওয়া হচ্ছে।’ তিনদিনের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে রিপোর্ট পাঠানোর জন্য বলা হয়েছে।












Click it and Unblock the Notifications