সঠিক ঠিকানা দিন, আন্তর্জাতিক ভ্রমণকারীদের অনুরোধ করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

সঠিক ঠিকানা দিন, আন্তর্জাতিক ভ্রমণকারীদের অনুরোধ করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

ওমিক্রনের সংক্রমণ বাড়ছে দেশে৷ কর্ণাটক ছাড়িয়ে গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে সংক্রমণ। এরকম অবস্থায় বিদেশ থেকে আসা যাত্রীদের দেশে বসবাসের সঠিক ঠিকানা দেওয়ার জন্য অনুরোধ করল ভারতের স্বাস্থ্যমন্ত্রক৷ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ভারতে আগত আন্তর্জাতিক ভ্রমণকারীদের সঠিক ঠিকানা দেওয়ার জন্য অনুরোধ করেছে। কারণ বাইরে থেকে আসা যাত্রীদের সনাক্ত করা কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

কী বলছেন লব অগরওয়াল?

কী বলছেন লব অগরওয়াল?

স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ অগরওয়াল বিষয়টি নিয়ে বলেন, ' বিদেশ থেকে আসা যাত্রীদের বেশ কিছু জনের সঙ্গে পরে যোগাযোগ করতে গিয়ে দেখা গিয়েছে অনেকে সঠিক ঠিকানা দেয়নি৷ স্বাভাবিকভাবেই বাইরে থেকে আসা যাত্রীদের সংক্রমণ ও সুস্থতাজনিত নজরদারি আমাদের জন্য কঠিন হয়ে উঠছে৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, ভারতে ওমিক্রন পজিটিভ কেস ২৫। যদিও এরপরই মুম্বাইয়ের ধারাভি থেকে ২৬ নং ওমিক্রণ কেস নিশ্চিত হয়েছে৷

কী বলছে স্বাস্থ্যমন্ত্রক?

কী বলছে স্বাস্থ্যমন্ত্রক?

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর (সকাল ৮টা) মধ্যে, 'ঝুঁকিপূর্ণ' দেশগুলি থেকে মোট ২৯৮টি আন্তর্জাতিক ফ্লাইট ভারতে অবতরণ করেছ। যার মাধ্যমে ৫৮,৪৬৯ জন যাত্রী ভারতে এসেছেন৷ যার মধ্যে RTPCR পরীক্ষায় মোট ৮৩ জন যাত্রী কোভিড পজিটিভ চিহ্নত হয়েছেন৷

শেষ কয়েক মাসে ৩.৬৮ লক্ষ যাত্রী ভারতে এসেছে!

শেষ কয়েক মাসে ৩.৬৮ লক্ষ যাত্রী ভারতে এসেছে!

ঝুঁকিপূর্ণ দেশগুলি ছাড়া অন্যান্য দেশগুলি থেকে, মোট ২৩৪৮ টি আন্তর্জাতিক ফ্লাইট ৩.৬৮ লক্ষ যাত্রী নিয়ে ভারতে পৌঁছেছে। এদের মধ্যে, ১৩ জন কোভিড পজিটিভ চিহ্নিত হয়েছেন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে এখনও পর্যন্ত, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান এবং দিল্লিতে এই নতুন করোনা স্ট্রেন ওমিক্রনের সংক্রমণ কেস পাওয়া গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, সমস্ত ওমিক্রণ কোভিড পজিটিভ কেসগুলিতে হালকা উপসর্গ রয়েছে রোগীদের। এবল ওমিক্রণ কেসগুলি দেশে সনাক্ত হওয়া মোট করোনা কেসের ০.০৪ শতাংশেরও কম।

কেন ঠিকানা গোপন করছেন আন্তর্জাতিক ভ্রমণকারীরা?

কেন ঠিকানা গোপন করছেন আন্তর্জাতিক ভ্রমণকারীরা?

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওমিক্রণকে একটি উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করার পর থেকেই আশঙ্কা ছড়িয়েছে। ভয়ের কারণেই গত কয়েক দিনে আন্তর্জাতিক যাত্রীদের নিখোঁজ হওয়া এং ফোন বন্ধ রাখার প্রবনতা বেড়েছে৷ এ নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

কলকাতায়ও ওমিক্রণ আশঙ্কা!

কলকাতায়ও ওমিক্রণ আশঙ্কা!

প্রসঙ্গত বৃহস্পতিবার মধ্যরাতে দোহা থেকে আসা এক তরুণ আরটিপিসিআর রিপোর্ট পজিটিভ আসে৷ এবং তারপরই সেই তরুণীকে তড়িঘড়ি সবার থেকে আলাদা করে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য এবং পাশাপাশি তরুণীটির ভাইরাসের নমুনা জিনোম পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ যদি এই রোগীর শরীরে ওমিক্রণের খোঁজ মেলে তাহলে এটি কলকাতায় প্রথম ওমিক্রণ কেস হবে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+