দিল্লির বাড়ি থেকে চুরি গেল বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের বাবার এসইউভি গাড়ি
দিল্লির বাড়ি থেকে চুরি গেল বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের বাবার এসইউভি গাড়ি
বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের বাবার এসইউভি গাড়ি চুরি যায় তাঁদেরই দিল্লির রাজেন্দ্র নগরের বাড়ির বাইরে থেকে। এ বিষয়ে শুক্রবারই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

চোরকে ধরার জন্য দিলই পুলিশ বেশ কয়েকটি দল গঠন করেছে। পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর আসে যে সাংসদ গৌতম গম্ভীরের বাড়ির বাইরে থেকে তাঁর বাবার টয়োটা ফর্চুনার গাড়িটি চুরি যায়। সাংসদের বাবা দীপক গম্ভীর পুলিশকে জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি তাঁর ওল্ড রাজেন্দ্র নগরের বাড়ির বাইরে গাড়িটি পার্ক করে রেখেছিলেন।
কিন্তু সকালে উঠে দেখেন গাড়িটি বাড়ির সামনে নেই। ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন যে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোর বা চোরেদের সন্ধান করা হচ্ছে। রাজেন্দ্র নগরেই গৌতম গম্ভীর তাঁর বাবার সঙ্গেই থাকেন।












Click it and Unblock the Notifications