বিধ্বংসী আম্ফানের তান্ডব থামতেই গোলাপী রঙে সেজে উঠল ভুবনেশ্বরের আকাশ
বিধ্বংসী আম্ফানের তান্ডব থামতেই গোলাপী রঙে সেজে উঠল ভুবনেশ্বরের আকাশ
সুপার সাইক্লোন আম্ফানের দাপটে বুধবার সারাদিন কার্যত ঘন কালো মেঘে ছেয়ে ছিল বাংলা-ওড়িশার আকাশ। রাতভর প্রবল ঘূর্ণিঝড়ের দাপটে কার্যত লন্ডভন্ড হয়ে যায় দুই রাজ্যের বিস্তীর্ণ এলাকা। শুধু মাত্র পসচিমবঙ্গেই মারা গেছেন ১২ জনের বেশি মানুষ। ভেঙে পড়েছে কয়েক হাজার কাঁচা বাড়ি। বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন দুই রাজ্যের বিস্তীর্ণ এলকা।

এদিকে বুধবার রাতের পরেই আম্ফান বিদায় নিতেই গোলাপী রঙে সেজে উঠল ভুবনেশ্বরের আকাশ। বৃহস্পতিবার ভুবনেশ্বরের বেশ কিছু বাসিন্দাকে বেগুনি-গোলাপী রাঙা এই আকাশের ছবি সোশ্যাল মিডিয়ায় দিতে দেখা যায়। তুমুল ঝড় বৃষ্টির পরে অনেকেই এই শান্ত , নির্লিপ্ত আকাশের ছবি দেখে উচ্ছাসও প্রকাশ করেন।
এদিকে কয়েক ঘন্টার মধ্যে আমফানের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে প্রায় সারা রাজ্য। এদিকে আজ সকাল থেকেই আম্ফানের তাণ্ডবে বিপর্যস্ত বাংলাদেশ।এদিন সকালেই আম্ফান বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে কলকাতা থেকে ২৭০ থেকে ৩০০ কিমি দূরে অবস্থান করছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়। তবে আগামী ৩ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে এটি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, নদিয়া,মুর্শিদাবাদে বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications