১৪ তম দলাই লামার পুনর্জন্ম অনিশ্চিত, মন্তব্য করতে নারাজ তিব্বত
১৪ তম দলাই লামা পুনর্জন্ম নেবেন বলে একটি জল্পনা তৈরি হয়েছিল। ১৪ তম দলাই লামার কার্যালয়ের তরফে এই জল্পনা অস্বীকার করা হয়েছে। গেলুগপা স্কুল অফ বৌদ্ধধর্মের প্রধান তেনজিন গিয়াতসো ঘোষণা করেছেন, চিনা কমিউনিস্টদের থেকে তিব্বতে বৌদ্ধধর্মকে বাঁচাতে পুনর্জন্ম নেবেন না।

গেলুগপা স্কুল অফ বৌদ্ধধর্মের প্রতিষ্ঠানের এক আধিকারিক জানিয়েছেন, পুনর্জন্মের বিষয়ে দলাই লামা এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তিনি বলেছেন, এই মহামানব আমাদের প্রায়ই বলেন, তিনি ১১৩ বছর পর্যন্ত বাঁচবেন। তিনি তিব্বত ও বৌদ্ধ ধর্মের সেবা চালিয়ে যাবেন। তিনি পুনর্জন্ম নিয়ে কোনও মন্তব্য কখনই করেননি।
যদিও শি জিনপিং ও সিপিসি চিনে বৌদ্ধদের ওপর হান সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে তিব্বতের সাধারণ মানুষ এখনই দলাই লামাকে অনুসরণ করেন। তিব্বতের বৌদ্ধরা মূলত চারটি প্রতিষ্ঠানের অনুশাসনের মেনে চলেন। চিনা শাসকরা প্রথম থেকেই তিব্বতের নাম পরিবর্তন করে জিজাং নাম করতে চেয়েছে।
ঠিক যেরকম সুন্নি মুসলিম অধ্যুষিত সিঙ্কিয়াং প্রদেশকে এখন জিনজিয়াং প্রদেশ হিসেবে পরিচিত হয়েছে। মনে করা হচ্ছে চিন দলাই লামার জীবিতকালে তিব্বতের নাম পরিবর্তন করে জিনজিয়াং রাখতে পারবে না। সেক্ষত্রে তিব্বতের নাগরিকরা দলাই লামার নেতৃত্বে ব্যাপক বিদ্রোহ ও বিক্ষোভ গড়ে তুলবেন।
তিব্বত প্রশাসন ১৪ তম দলাই লামার পুনর্জন্ম ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি বিবৃতি জারি করেছে। সেখানে স্পষ্ট করে তেনজিন গিয়াতসোর দাবিকে সমর্থন করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ১৪ তম দলাই লামা ১১৩ বছর পর্যন্ত বেঁচে থাকবেন। দলাই লামা পুনর্জন্ম নেবেন কি না এই বিষয়ে কোনও সরকার বা ব্যক্তির হস্তক্ষেপের কোনও অধিকার নেই।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ তম দলাই লামাকে সম্মান করেন। পাশাপাশি তিনি গেলুগপা স্কুলের মধ্যে তার অসাধারণ প্রভাব অনবাধন করার চেষ্টা করেন। চিন সরকারের বার বার আপত্তির পরেও তিনি ১৪ তম দলাই লামার একাধিক প্রশংসা করেছেন। তাঁকে সম্মান জানিয়েছেন। এই কারণে ভারতকে একাধিকবার চিনের হুমকির মুখেও পড়তে হয়েছে।
চিন সরকারের আপত্তির পরেও ভারত সরকার জানিয়েছে, ১৪ তম দলাই লামা ভারতের যে কোনও স্থান পরিভ্রমণ করতে পারবেন এবং বৌদ্ধ ধর্মের প্রচার করতে পারবেন। চলতি বছরের অগাস্টে দলাই লামা লাদাখে ছিলেন। সেখানে তিনি বৌদ্ধ ধর্মালম্বীদের একাধিক উপদেশ দেন।












Click it and Unblock the Notifications