রাজ্য প্রতিষ্ঠার পাঁচ দশক পার! ত্রিপুরা, মণিপুর, মেঘালয়কে শুভেচ্ছা জানিয়ে কী বললেন নরেন্দ্র মোদী
রাজ্য প্রতিষ্ঠার পাঁচ দশক পার! ত্রিপুরা, মণিপুর, মেঘালয়কে শুভেচ্ছা জানিয়ে কী বললেন নরেন্দ্র মোদী
১৯৭১ সালের উত্তর-পূর্ব এলাকা (পুনর্গঠন) আইন অনুসারে দেশের ৩ রাজ্যকে রাজ্যের পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছিল। ১৯৭২ সালে মণিপুর, মেঘালয় ত্রিপুরাকে আজকের দিনে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। তাই আজ টুইট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।

টুইট করে নরেন্দ্র মোদী তিন রাজ্যের বাসিন্দাদের উদ্দেশ্য করে লেখেন, রাজ্য প্রতিষ্ঠা দিবসে মণিপুর, মেঘালয় ও ত্রিপুরাবাসীকে অনেক শুভেচ্ছা। আজকের দিন এই ৩ রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল। তিন রাজ্যের দেশের উন্নয়নে ক্ষেত্রে অবদান অনেক। রাজ্যগুলির জন্য উন্নতির কামনা করি।'
প্রধানমন্ত্রী আরও লেখেন, মনিপুরের উন্নয়নে আমি বিশেষভাবে খুশি। মনিপুরবাসী বছরের পর বছর অনেক সংগ্রাম করে সাফ্যলতা অর্জন করেছে। মনিপুরেরে প্রতিটি কোনায় কোনায় উন্নয়ন পৌঁছেছে। খেলাধুলার পাশপাশি মণিপুরের যুবকবৃন্দ উন্নয়নের অনেক কাজ করেছে। তিনটি রাজ্যই উন্নয়নের স্তরে পৌঁছেছে। তাঁরা বর্তমানে আরও উন্নয়ন ও বৃদ্ধির পথে এগোচ্ছে।
প্রধানমন্ত্রীর পাশপাশি তিন রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। টুইটের মাধ্যমে তিনি জানান,’ স্বীকৃতি দিবসে মণিপুর, মেঘালয় ও ত্রিপুরাবাসীর জন্য অনেক শুভেচ্ছা। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই তিন রাজ্যগুলি উত্তর-পূর্বের প্রাণবন্ত সংস্কৃতি ও অনন্য ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। এই রাজ্যের রাজ্যবাসীদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। এমনি কামনা করি।'
শুভেচ্ছা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি টুইট করে জানান, '৫০ তম রাজ্য দিবসে মণিপুর, মেঘালয় ত্রিপুরাবাসীকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। '
সোশ্যাল মিডিয়ায় আইন ও বিচার মন্ত্রী, অরুণাচল প্রদেশের সংসদ সদস্য কিরেন রিজিজুও শুভেচ্ছা জানিয়েছেন মণিপুর, মেঘালয় ও ত্রিপুরাবাসীকে। তিনি জানান, আমি আমার ভাই ও বোনেদের শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য তাঁদের অনেক শুভেচ্ছা জানাই।
প্রসঙ্গত, গণমুক্তি আন্দোলনের জন্য ১৯৪৯ সালে ত্রিপুরা অসম রাজ্যের অংশ হিসেবে দেশে অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু ভারত ভাগ হয়েছিল ১৯৪৭ সালে। সেই সঙ্গে পরিবর্তিত হয়েছিল ত্রিপুরার জনসংখ্যাও। ১৮৭৪ সাল পর্যন্ত শিলং ছিল অসমের রাজধানী। ১৯৭২ সালের ২১ শে জানুয়ারি পূর্ণ রাজ্য হিসাবে স্বীকৃতি পায়।












Click it and Unblock the Notifications