যোগীর শপথে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও 'দ্য কাশ্মীর ফাইলস' এর কলাকুশলীরা

যোগীর শপথে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও 'দ্য কাশ্মীর ফাইলস' এর কলাকুশলীরা

উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় এসেছেন যোগী আদিত্যনাথ। বিধানসভা নির্বাচনে জনতা জনার্দনের রায় গিয়েছে গেরুয়া শিবিরের দিকে। বিরোধীরা স্রেফ ধূলিস্যাৎ হয়ে গিয়েছে যোগীঝড়ের সামনে। এবার শুধু শপথগ্রহণ তথা নয়া মন্ত্রিসভা গঠনের পালা। জানা যাচ্ছে, সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যোগীর শপথে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও দ্য কাশ্মীর ফাইলস এর কলাকুশলীরা

আগামী ২৫ মার্চ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন যোগী আদিত্যনাথ। বিজেপি সূত্রের খবর অনুযায়ী, একা মোদী নন, যোগী আদিত্যনাথের দ্বিতীয় ইনিংসের শুরুতে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক জাতীয় স্তরের নেতা ও বড় বড় উদ্যোগপতিরা। তবে উল্লেখযোগ্যভাবে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'সিনেমার কলাকুশলীদের৷ বলিউডের অন্যান্য তারকাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সব কিছু ঠিক থাকলে অক্ষয়কুমার, কঙ্গনা রানাউতের মতো তারকারা উপস্থিত থাকবেন শপথগ্রহণ অনুষ্ঠানে৷

সম্প্রতি গোটাদেশে সাড়া ফেলে দিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'। কাশ্মীরি পণ্ডিতদের নিপীড়ন, তাঁদের ওপর বর্বর অত্যাচার, নিজেদেরই দেশে তাঁদের শরনার্থী হয়ে ওঠা ফুটে উঠেছে রুপোলী পর্দায়। সিনেমাটি দেখে চোখের জল ধরে রাখতে পারেননি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেও। কাশ্মীরি পণ্ডিতদের দুরাবস্থা দেখে যোগীর চোখে জল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ এবার শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সেই সিনেমার কলাকুশলীদের। সূত্রের খবর, অভিনেতা অনুপম খের এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রী উপস্থিত থাকবেন শপথগ্রহণ অনুষ্ঠানে৷

উল্লেখ্য, লখনৌতে অবস্থিত ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। কোভিডের কারনে এ বছর আইপিএল মহারাষ্ট্রে অনুষ্ঠিত না হলে এই স্টেডিয়ামেও ম্যাচ খেলা হত। শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে৷ অতিথি ছাড়াও মোট ২০ হাজার চেয়ার পাতা হয়েছে৷ রাজ্যজুড়ে বিজেপি কর্মীরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+