ভারতের এমন একটি রেলওয়ে স্টেশন আছে, যার অফিসিয়াল কোনও নাম নেই! কেন, জানেন?
ভারতের যাতায়াতের সহজ মাধ্যম হল রেল। সারাদিনে প্রায় কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন এই ট্রেনের মাধ্যমে। কিন্তু এতদিন যাতায়াত করার পর কি কখনও লক্ষ্য করেছেন যে এমন একটি স্টেশন আছে, যার কোনও নাম নেই! না জানলে এবার জেনে নিন।
বর্ধমান শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ২০০৮ সালে ভারতীয় রেল একটি নতুন স্টেশন তৈরি করেছিল। কিন্তু রেলওয়েটি প্রতিষ্ঠার পর থেকেই নাম ছাড়াই পরিচিত হয়। ভারতে ভারতীয় রেলওয়ের তৈরি মোট ৭১১২ টি স্টেশনের মধ্যে এই একটি রেলস্টেশন বাকিগুলির থেকে আলাদা। অফিসিয়াল নাম না থাকা স্বত্ত্বেও এই স্টেশনটি সম্পূর্ণরূপে কার্যকর।

বাঁকুড়া-মসাগ্রাম রেল লাইনের রায়না এবং রায়নগর গ্রামের মধ্যে স্টেশন এলাকার এখতিয়ার নিয়ে দুই গ্রামের মধ্যে বিরোধের কারণেই নেই এই রেলওয়ে স্টেশনের নাম।
স্টেশনটিতে গেলে দেখা যাবে প্ল্যাটফর্মের উভয় পাশে হলুদ রঙের খালি সাইনবোর্ড। রায়নগর এবং রায়না নামের দুটি গ্রামের স্থানীয়দের মধ্যে লড়াইয়ের সাক্ষ্য বহন করে এই সাইনবোর্ড।
বাঁকুড়া-মসাগ্রামই রুটে যাতায়াতকারী ট্রেন দিনে ছয়বার এই স্টেশন দিয়ে চলে। আর স্টেশনে নামা নতুন যাত্রীরা সবসময়ই অজ্ঞাত থাকে স্টেশনের নাম নিয়ে। স্থানীয়দের কাছ থেকে খোঁজখবর নেওয়ার পরই এখানো আগত যাত্রীরা বুঝতে পারেন যে তাঁরা সঠিক গন্তব্যেই এসেছেন।
এই রেলওয়ে স্টেশনের নাম প্রথমে রায়নগর ছিল, কিন্তু স্থানীয়রা স্টেশনের নাম পরিবর্তনের জন্য রেলওয়ে বোর্ড নিয়ে অভিযোগ করেছিল। তারপর থেকে নাম ছাড়াই স্বমহিমায় বিরাজ করছে এই স্টেশন।












Click it and Unblock the Notifications