ফের মহাজোটের পদধ্বনি! ২০২০ বিধানসভা নির্বাচনের আগে নয়া সমীকরণ বিহারে

ফের মহাজোটের পদধ্বনি! ২০২০ বিধানসভা নির্বাচনের আগে নতুন সমীকরণ বিহারে

বিহার বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। সেইসঙ্গে নতুন অঙ্ক কষাও শুরু করে দিয়েছে সমস্ত ছোট-বড় দল। এনডিএ শিবিরে ভাঙনের ইঙ্গিত পেতেই নয়া সমীকরণ নিয়ে চর্চা চলছে। বর্তমানে বিরোধী জোটের শক্তি একেবারেই ক্ষীণ। এই অবস্থায় নতুন সমীকরণের কথা ভাবছে বিজেপিও। নীতীশ কুমারও নতুন অঙ্ক কষতে শুরু করেছেন।

বিজেপি ও জেডিইউ নতুন সমীকরণের পথে

বিজেপি ও জেডিইউ নতুন সমীকরণের পথে

র্তমান পরিস্থিতিতে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে পারে। বিজেপি ও জেডিইউ পৃথকভাবে লড়তে পারে। কেননা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে বিজেপি ক্ষুণ্ণ। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে বিহারে নীতীশ কুমারের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। বিজেপির কাছে এই সুযোগ এককভাবে ক্ষমতায় আসার। সেরকম হলে লোক জনশক্তি পার্টিকে নিয়ে নির্বাচনে লড়তে পারে বিজেপি।

২০১৫-র মতো বিজেপি বিরোধী মহাজোট!

২০১৫-র মতো বিজেপি বিরোধী মহাজোট!

আবার ২০১৫-র মতো বিজেপির বিরুদ্ধে যদি মহাজোট হয়, তাও অস্বাভাবিক নয়। তেজস্বী ও তেজপ্রতাপের দুই আরজেডি, কংগ্রেস, হাম ও রাষ্ট্রীয় লোক সমতা পার্টির সঙ্গে যদি নীতীশ কুমার হাত মেলান, তাহলে ফের বিহারে মহাজোট তৈরি হতে পারে। যদিও সেটার সম্ভাবনা এবার ক্ষীণ। আর বিরোধীরাও এবার সঙ্ঘবদ্ধ নয় ২০১৫-র মতো।

নীতীশকে ত্যাগের বার্তা এলজেপির চিরাগের

নীতীশকে ত্যাগের বার্তা এলজেপির চিরাগের

এলজেপির চিরাগ পাসোয়ান দলের অন্দরে জানিয়েই দিয়েছেন, খুব শীঘ্রই তাঁরা নীতীশের জোট সরকার ছেড়ে বেরিয়ে আসবেন। কেননা নীতীশ কুমারও লালুপ্রসাদ যাদবের মতো বিহারে নিজের সাম্রাজ্য চালানোর চেষ্টা করছেন। আমরা তাঁকে সমর্থন করতে পারি না। এলজেপি বিহারের মানুষের ইস্যু নিয়ে লড়াই করবে।

বিজেপির সঙ্গে থাকবে এলজেপি, বার্তা চিরাগের

বিজেপির সঙ্গে থাকবে এলজেপি, বার্তা চিরাগের

তবে নীতীশ কুমারকে ছাড়লেও বিজেপিকে ছাড়ছে না লোক জনশক্তি পার্টি। তারা বিজেপির সঙ্গে সম্পর্ক রেখেই চলবে বলে জানিয়েছে। তাহলে আসন্ন নির্বাচনে কী সমীকরণ হবে, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিজেপিতেও নীতীশ বিরোধী বিক্ষোভের সুর শোনা যাচ্ছে। তা হলে সমীকরণ অন্য দিকেও মোড় নিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+